বিজয় দিবসে গুণীজন সম্মাননায় ভূষিত সৈয়দা ইকবাল মান্দ বানু

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৭ ডিসেম্বর ২০২৫, ০০:২৭ আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৫, ০০:২৭

সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘গুণীজন সম্মাননা’ পেয়েছেন সাবেক মন্ত্রী ও সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের সহধর্মিণী এবং স্বেচ্ছাসেবী সংগঠন ‘সুরভি’-র প্রতিষ্ঠাতা সৈয়দা ইকবাল মান্দ বানু।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে “সম্মাননা স্মারক–২০২৫” শীর্ষক অনুষ্ঠানের মাধ্যমে তাকে এ সম্মাননা প্রদান করে ধানমন্ডি সোসাইটি।

‘শান্তি, সমৃদ্ধি ও ভালোবাসা’ স্লোগানকে সামনে রেখে রাজধানীর ধানমন্ডি ৪ নম্বর খেলার মাঠে ধানমন্ডি সোসাইটির উদ্যোগে দুই দিনব্যাপী (১৫ ও ১৬ ডিসেম্বর) বিজয় মেলা ও সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়। এ উৎসবের অংশ হিসেবেই গুণীজন সম্মাননা প্রদান করা হয়।

প্রসঙ্গত, সৈয়দা ইকবাল মান্দ বানু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ও বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডা. জুবাইদা রহমানের মা।

তিনি ১৯৭৯ সালে স্বেচ্ছাসেবী সংগঠন ‘সুরভি’ প্রতিষ্ঠা করেন। সংগঠনটির মাধ্যমে গত ৪৬ বছরে প্রায় ২৮ লাখ শিশু-কিশোরকে সুশিক্ষার আওতায় আনা হয়েছে। অবহেলিত ও সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতেই ‘সুরভি’-র কার্যক্রম পরিচালিত হচ্ছে।

সংগঠন সূত্রে জানা যায়, ১৯৭৯ সালের ১ ফেব্রুয়ারি মাত্র একজন ছাত্রী নিয়ে ‘সুরভি’-র পথচলা শুরু হয়। দীর্ঘ ৪৬ বছরের নিরলস প্রচেষ্টায় সংগঠনটি অগণিত শিশু-কিশোরের জীবন আলোকিত করেছে।

ধানমন্ডিতে অনুষ্ঠিত বিজয় মেলা ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠানে ‘সুরভি’-র পক্ষ থেকে উপস্থিত ছিলেন মো. শাহারিয়ার কবির, স্মৃতি আক্তার, মোহাম্মদ সোহেল, সামিনা আক্তার ও রুবি আক্তারসহ অন্যরা।

/এমকে/এম/ 
সম্পর্কিত
জাতীয় পতাকা নামাতে গিয়ে ছাদ থেকে পড়ে নিরাপত্তা কর্মীর মৃত্যু
জাতীয় স্মৃতিসৌধে ফুল দিতে এসে ছাত্রলীগ কর্মী আটক
ভাঙচুরের পর দেড় বছরেও সংস্কার হয়নি বরিশালের সবচেয়ে বড় বধ্যভূমি
সর্বশেষ খবর
গুলিস্তানে ৩১৬টি চোরাই মোবাইলসহ গ্রেফতার ১৩
গুলিস্তানে ৩১৬টি চোরাই মোবাইলসহ গ্রেফতার ১৩
৪৮ মাইল দীর্ঘ, ৩ জলবায়ু অঞ্চল ও ১২ হাজার ফুটের উচ্চতা: এটি এক দেশের সবচেয়ে দৃষ্টিনন্দন সড়ক
৪৮ মাইল দীর্ঘ, ৩ জলবায়ু অঞ্চল ও ১২ হাজার ফুটের উচ্চতা: এটি এক দেশের সবচেয়ে দৃষ্টিনন্দন সড়ক
পাহাড়ের সমস্যা রাজনৈতিকভাবে সমাধানের আহ্বান
পাহাড়ের সমস্যা রাজনৈতিকভাবে সমাধানের আহ্বান
ভুল চিকিৎসায় শিশুমৃত্যুর অভিযোগ: কর্তৃপক্ষের সান্ত্বনার ভাষা নিয়ে সমালোচনা কেন
ভুল চিকিৎসায় শিশুমৃত্যুর অভিযোগ: কর্তৃপক্ষের সান্ত্বনার ভাষা নিয়ে সমালোচনা কেন
সর্বাধিক পঠিত
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
স্কুলের ফি দিতে না পেরে ক্লাসের বাইরে দাঁড়িয়ে ছিলেন সালমান, স্মৃতিচারণ অভিনেতার
স্কুলের ফি দিতে না পেরে ক্লাসের বাইরে দাঁড়িয়ে ছিলেন সালমান, স্মৃতিচারণ অভিনেতার
রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ
রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ