হাজারীবাগে যুবককে কুপিয়ে হত্যা

 বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জানুয়ারি ২০২৬, ১১:০২ আপডেট : ০১ জানুয়ারি ২০২৬, ১১:০২

রাজধানীর হাজারীবাগে মো. শিপন (২৪) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন চন্দ্র শেখ জানান, ট্রিপল নাইন থেকে সংবাদ পেয়ে পুলিশ হাজারিবাগের ঝাউচর এলাকার সিয়াম স্কুল গলিতে গিয়ে শিপনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে তাকে উদ্ধার করে রাত সাড়ে ৩টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে নেওয়ার আগেই শিপনের মৃত্যু হয়েছে।

থানা পুলিশের এই কর্মকর্তা আরও জানান, নিহতের মাথা, দুই হাত ও পায়ে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন ছিল। কারা, কী কারণে তাকে কুপিয়ে হত্যা করেছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ময়না তদন্তের জন্য নিহতের মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

মো. শিপনের গ্রামের বাড়ি কুমিল্লায়। তিনি বর্তমানে হাজারীবাগ বড় মসজিদ গলিতে বসবাস করতেন। তার বাবার নাম শাহ আলম এবং মায়ের নাম বেবি বেগম।

 /এআইবি/ জেইউ/আরকে/
সম্পর্কিত
ঢামেকে কারাবন্দির মৃত্যু
নারায়ণগঞ্জে মাদরাসায় আগুন: ছাড়পত্র পেয়েছেন ৮৫ জন, চিকিৎসাধীন আরও ৯
হাসপাতালের এনআইসিইউতে দগ্ধ শিশুটি মারা গেছে
সর্বশেষ খবর
সোলার এক্সপোতে আইটেল এনার্জির পণ্য ও প্রযুক্তি প্রদর্শন
সোলার এক্সপোতে আইটেল এনার্জির পণ্য ও প্রযুক্তি প্রদর্শন
খুলনায় আইনশৃঙ্খলা কমিটির সভা শেষ হতে না হতেই গুলিতে বিএনপি নেতা নিহত
খুলনায় আইনশৃঙ্খলা কমিটির সভা শেষ হতে না হতেই গুলিতে বিএনপি নেতা নিহত
টেকসই অর্থনৈতিক উন্নয়নে করপোরেট সুশাসনের বিকল্প নেই: বাণিজ্যমন্ত্রী
টেকসই অর্থনৈতিক উন্নয়নে করপোরেট সুশাসনের বিকল্প নেই: বাণিজ্যমন্ত্রী
গ্যাসের সরবরাহ বাড়লে বন্ধ সার কারখানায় দেওয়ার কথা ভাববে সরকার: জ্বালানিমন্ত্রী
গ্যাসের সরবরাহ বাড়লে বন্ধ সার কারখানায় দেওয়ার কথা ভাববে সরকার: জ্বালানিমন্ত্রী
সর্বাধিক পঠিত
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
রুশ তরুণীর আমন্ত্রণে বেলারুশের গ্রামে ভারতীয় ইউটিউবার
রুশ তরুণীর আমন্ত্রণে বেলারুশের গ্রামে ভারতীয় ইউটিউবার
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা
বারবার বললেও শ্রমিকরা কাজে যোগ দেননি, দুই কারখানা বন্ধ ঘোষণা
বারবার বললেও শ্রমিকরা কাজে যোগ দেননি, দুই কারখানা বন্ধ ঘোষণা