বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: অভিযোগ হোটেল কর্মচারীর বিরুদ্ধে

ইমরান আলী
১১ জানুয়ারি ২০২৬, ১৩:০১আপডেট : ১১ জানুয়ারি ২০২৬, ১৮:০৪

টাকা ও স্বর্ণ লুটের উদ্দেশ্যেই রাজধানীর দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রী ফাতেমা আক্তার লিলিকে গলা কেটে হত্যা করা হয়েছে বলে সন্দেহ করছে তার পরিবার। পরিবারের অভিযোগ, বাসা ফাঁকা পেয়ে পূর্বপরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের হোটেলের এক কর্মচারী। ঘটনার পর থেকেই অভিযুক্ত মিলন পলাতক রয়েছে। এ ঘটনায় খিলগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন নিহত স্কুলছাত্রীর বাবা।

রবিবার (১১ জানুয়ারি) সকালে সরেজমিন দেখা যায়, দক্ষিণ বনশ্রীর এল ব্লকের ওই বাড়ির সামনে স্থানীয় লোকজন ভিড় করে আছেন। এভিনিউ রোডসংলগ্ন টিনশেড বাড়িটির ভেতরে চারটি কক্ষ রয়েছে। বাড়িটির সামনেই রয়েছে শাহজালাল হোটেল।

হোটেলটির মালিক সজিব তালুকদার। তার দুই মেয়ে ও এক ছেলে। নিহত ফাতেমা আক্তার লিলি (১৫) তাদের ছোট মেয়ে। সে রেডিয়্যান্ট স্কুলের দশম শ্রেণির ছাত্রী ছিল। পরিবার বলছে, হোটেলের কর্মচারী মিলনই লিলিকে হত্যা করেছে। হত্যার পর বাসায় থাকা প্রায় পাঁচ ভরি স্বর্ণালংকার ও নগদ প্রায় পাঁচ লাখ টাকা লুট করে নিয়ে যায় সে।

নিহতের বাবা সজিব তালুকদার জানান, পারিবারিক কারণে তিনি হোটেল বন্ধ রেখে পরিবারসহ হবিগঞ্জের লাখাইয়ে গ্রামের বাড়িতে গিয়েছিলেন। বাসায় তার দুই মেয়ে ছিলেন। হোটেল বন্ধ থাকায় যাওয়ার আগে মিলনকে বাসা থেকে খাবার দেওয়ার কথা বলে যান।

তিনি জানান, শনিবার বিকাল তিনটার দিকে খবর পান তার মেয়েকে হত্যা করা হয়েছে।

সজিব তালুকদার বলেন, মিলন দেড়-দুই মাস আগে আবার হোটেলের কাজে যোগ দেয়। তিন-চার বছর আগেও সে এখানে কাজ করেছিল। এ কারণে আগে থেকেই তার সঙ্গে পরিচয় ছিল। মিলনের বাড়ি খুলনা অঞ্চলে।

নিহতের বড় বোন শোভা জানান, হোটেল বন্ধ থাকায় মিলন বাসা থেকে খাবার নিতো। শুক্রবার রাত ১১টার দিকে সে খাবার নিতে আসে। দেরিতে আসার কারণে লিলি দরজা না খুলে দরজার নিচ দিয়ে খাবার দেয়। শনিবার দুপুরে মিলন আবার আসে।

তিনি বলেন, “আমি বাসা থেকে বের হলে মিলনও বের হয়। কিন্তু পরে আবারও সে বাসায় আসে।”

শোভা জানান, খবর পেয়ে বাসায় ফিরে তিনি বোনকে গলা কাটা অবস্থায় দেখতে পান।

শোভার অভিযোগ, মিলনই তার বোনকে হত্যা করেছে। হত্যার পর সে বাসা থেকে স্বর্ণ ও টাকা-পয়সা লুট করেছে। লিলির মোবাইল ফোনটিও নিয়ে যায় সে।

তিনি অভিযোগ করেন, প্রথমে মিলন তার বোনের গলায় রশি পেঁচিয়ে রান্নাঘরে নিয়ে যায়। পরে ধারালো বঁটি দিয়ে গলায় আঘাত করে। এতে তার মৃত্যু হয়।

ঘটনার বিষয়ে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, “নিহত স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় একজনকে আসামি করা হয়েছে। তাকে গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।”

পুলিশের একটি সূত্র বলছে, হোটেলটিতে ভালো বেচাকেনা হতো। মালিকসহ পরিবারের অন্য কেউ বাসায় না থাকায় এই সুযোগে হত্যাকাণ্ড ঘটানো হতে পারে। অভিযুক্তকে গ্রেফতার করা গেলে জিজ্ঞাসাবাদে ঘটনার পেছনের অন্য কারণ থাকলে তা বেরিয়ে আসবে।

উল্লেখ্য, শনিবার দুপুরে দক্ষিণ বনশ্রীর এল ব্লকের একটি বাসা থেকে রেডিয়্যান্ট স্কুলের দশম শ্রেণির ছাত্রী ফাতেমা আক্তার লিলির গলা কাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।

/এম/এমওএফ/  
সম্পর্কিত
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান