কেরানীগঞ্জে ‘ছিনতাইকারীর’ ছুরিকাঘাতে বৃদ্ধের মৃত্যু 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জানুয়ারি ২০২৬, ১১:০৫ আপডেট : ১৪ জানুয়ারি ২০২৬, ১১:০৫

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় ছুরিকাঘাতে আহমেদ দেওয়ান (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহতের পরিবারের দাবি, ছিনতাইকারীর ছুরিকাঘাতে ওই বৃদ্ধ মারা গেছেন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ১টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ বসুন্ধরা বালুর মাঠ পাশ্ববর্তী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের মেয়ে রেখা খাতুন জানান, তার বাবা পেশায় সিকিউরিটি গার্ড। মঙ্গলবার রাতে বসুন্ধরা বালুর মাঠ এলাকায় ডিউটিতে যাওয়ার সময় অজ্ঞাত ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে। এতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক যাচাই-বাছাই শেষে আহমেদকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক হোসেন বলেন, “লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।”

/আইএ/এআইবি/এবিএম/
সম্পর্কিত
বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা
ভারতে পালানোর সময় হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ২
পাবনায় যুবককে কুপিয়ে হত্যা
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি