সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিবের বিরুদ্ধে চার্জশিট

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২২ জানুয়ারি ২০২৬, ১৭:২৮আপডেট : ২২ জানুয়ারি ২০২৬, ১৯:১৭

সম্পদবিবরণী দাখিল না করায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব নাঈমুল ইসলাম খান ও তার স্ত্রী নাসিমা খান মন্টির বিরুদ্ধে  চার্জশিট দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

বৃহস্পতিবার (২২ জানুয়ারি)  এ  চার্জশিট দেওয়া হয়।

দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম জানান, অভিযুক্তদের একাধিকবার নোটিশ দেওয়া হলেও তারা আইনানুগ নির্দেশনা অনুসরণ করেননি। এ কারণে তাদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়।

তিনি বলেন, দুদকের অনুসন্ধানে নাঈমুল ইসলাম খান ও তার স্ত্রী নাসিমা খান মন্টির নামে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদের তথ্য পাওয়া যায়। এ অবস্থায় দুদক আইন অনুযায়ী তাদের সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেওয়া হয়। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে নাঈমুল ইসলাম খান ও নাসিমা খান মন্টি সম্পদ বিবরণী দাখিল করতে ব্যর্থ হন। সময় বাড়ানো হলেও বর্ধিত সময়ের মধ্যেও তারা সম্পদ বিবরণী দাখিল করেননি। এতে করে দুদক আইন, ২০০৪–এর ২৬(২) ধারায় অপরাধ করেছেন বলে অভিযোগ আনা হয়।

আকতারুল ইসলাম আরও জানান, অনুসন্ধানকালে অভিযুক্ত ও তার পরিবারের সদস্যদের নামে থাকা স্থাবর ও অস্থাবর সম্পদ, ব্যাংক হিসাব এবং ব্যবসায়িক কার্যক্রম সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হয়। এসব তথ্য যাচাই-বাছাই শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

/জেইউ/এমকেএইচ/
সম্পর্কিত
দুদকের জনসংযোগ কর্মকর্তাকে আসিফ মাহমুদের আইনি নোটিশ
আগের সরকারের মেগা দুর্নীতির বিচার কি সম্ভব? 
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার
সর্বশেষ খবর
সাত ভাই চম্পা’ গানে কবরীর পরা শাড়ির প্রেমে নূতন, কিনেছিলেন ৭ টাকায়
সাত ভাই চম্পা’ গানে কবরীর পরা শাড়ির প্রেমে নূতন, কিনেছিলেন ৭ টাকায়
স্ত্রী ও তিন মেয়েকে হত্যা করে পালালেন বাবা 
স্ত্রী ও তিন মেয়েকে হত্যা করে পালালেন বাবা 
ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লিতে পেজেশকিয়ান
ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লিতে পেজেশকিয়ান
থাইল্যান্ডে ঘুরতে গেলে যে ভুলগুলো একেবারেই করবেন না
থাইল্যান্ডে ঘুরতে গেলে যে ভুলগুলো একেবারেই করবেন না
সর্বাধিক পঠিত
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন
বিয়ের ছবি পোস্ট করে ওমর সানীর আবেগঘন বার্তা
বিয়ের ছবি পোস্ট করে ওমর সানীর আবেগঘন বার্তা