কক্সবাজারে শিক্ষা সফরে গিয়ে শিক্ষার্থী নিখোঁজ

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২৪আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২৪

পর্যটননগরী কক্সবাজারে শিক্ষা সফরে গিয়ে মীরসরাইয়ের এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। সে উপজেলার আবুতোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী। এ ঘটনায় বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক রতন কুমার দাস রবিবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কক্সবাজার সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

আবুতোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মর্জিনা আক্তার বলেন, গত ১ ফেব্রুয়ারি শনিবার রাতে কক্সবাজারে শিক্ষা সফরের উদ্দেশে বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে তিনটি বাস রওয়ানা হয়। বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক রতন কুমার দাসসহ সাতজন শিক্ষক এবং ১০ জন অভিভাবক সদস্যসহ মোট ১৫০ জন সফরে গিয়েছিলেন।

রবিবার সকালে কক্সবাজার পৌঁছানোর পর শিক্ষার্থীরা কয়েকটি গ্রুপে ভাগ হয়ে বিচে ঘুরতে যায়। দুপুরে অন্যান্য শিক্ষার্থীর সঙ্গে ওই শিক্ষার্থীও ফিরে আসে। সে গাড়িতে এসে কাপড় পরিবর্তন করে। দুপুরে খাওয়ার পরে বাস ছাড়ার সময় তাকে না পেয়ে শিক্ষক ও শিক্ষার্থীরা বিচসহ বিভিন্ন জায়গায় খুঁজে বেড়ায়। এ সময় তাকে না পেয়ে সন্ধ্যায় সহকারি প্রধান শিক্ষক রতন কুমার দাস কক্সবাজার সদর মডেল থানায় সাধারণ ডায়েরি করেন এবং অপর শিক্ষার্থীদের নিয়ে মীরসরাইয়ের উদ্দেশে রওয়ানা হন।

তিনি আরও বলেন, সকালে ওই শিক্ষার্থীর সঙ্গে সৈকতে একজন ছেলেকে ঘুরতে দেখেছে তার সহপাঠীরা। সহপাঠীরা জিজ্ঞেস করলে সেওই ছেলেকে তার ভাই পরিচয় দেয়। পুলিশ তদন্তে প্রকৃত ঘটনা জানা যাবে।

নিখোঁজ শিক্ষার্থীর বাবা বলেন, শিক্ষার্থীরা শিক্ষা সফরে গেলেও প্রধান শিক্ষক তাদের সঙ্গে যাননি। একজন শিক্ষক রবিবার বিকেলে ফোন করে জানায়, ‘আমার মেয়েকে সেখানে খুঁজে পাওয়া যাচ্ছে না।’ তারা থানায় জিডি করে মীরসরাই ফিরে এসেছেন, কিন্তু আমার মেয়ে ছাড়া। তাদের অবহেলার কারণে আমার মেয়ে নিখোঁজ হয়েছে। আমি মেয়েকে কোথায় খুঁজে পাবো ভেবে কান্নায় ভেঙ্গে পড়েছি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফেরদৌস হোসেন জানান, শিক্ষা সফরে গিয়ে শিক্ষার্থী নিখোঁজ হওয়ার বিষয়টি শুনেছি। প্রতিষ্ঠান প্রধানের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেবো।

কক্সবাজার সদর মডেল থানার ওসি ছমি উদ্দিন বলেন, শিক্ষার্থী নিখোঁজের বিষয়ে বিদ্যালয়ের একজন শিক্ষক লিখিত ডায়েরি করেছেন। এ বিষয়ে তদন্ত চলছে।

/এম/  
সম্পর্কিত
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
কেনিয়ায় বালিকা বিদ্যালয়ের হোস্টেলে আগুন, ১৬ ছাত্রীর মৃত্যু
শিক্ষার্থীর আত্মহত্যাহামলার শিকার ব্রাইট স্কুলের চেয়ারম্যান, ঢামেকে ভর্তি
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের