মোহাম্মদপুরে আমির হোসেন হত্যা: দম্পতিসহ ৫ জনের যাবজ্জীবন 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:১২আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:১২

রাজধানীর মোহাম্মদপুরের রায়ের বাজারে মো. আমির হোসেনকে হত্যার ঘটনায় হওয়া মামলায় মূল আসামি কবির হোসেনসহ পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের জেল দেওয়া হয়েছে।

রবিবার (২২ ফেব্রুয়ারি) ঢাকার ৮ম অতিরিক্ত আদালতের বিচারক মো.খোরশেদ আলম এ রায় ঘোষণা করেন।

সংশ্লিষ্ট আদালতের পেশকার মিলন হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

কবির বাদে বাকি দণ্ডিতরা হলেন, কবির হোসেনের স্ত্রী স্বপ্না, তার ভাই মে. হুমায়ুন ও মো. ফালান ও মো. মিলন ওরফে নূরু।

রায় পড়তে গিয়ে বিচারক বলেন, ভুক্তভোগী আমির হোসেনকে হত্যা করা হয় মাদক সেবন কেন্দ্র করে। ভুক্তভোগী ও আসামিরা সবাই মাদকসেবী। আসামি কবিরের স্ত্রীকে ভুক্তভোগী মারধর এবং গালাগালি করে যা তিনি সহ্য করতে পারে না। এ জন্যই হয়তো কবির আমিররকে আঘাত করে। কিন্তু, তার আঘাত ছিল খুবই গুরুতর। জবানবন্দিতে আসামি কবির আমিরকে চাকু দিয়ে আঘাত করার বিষয়টি স্বীকার করেছেন। কবিরের বউ স্বপ্নাও সেখানে ছিল। তবে সে হত্যায় প্ররোচিত করেছে বলে তদন্তে জানা গেছে।

রায়ের পরে মায়ের সঙ্গে কথা বলেন আসামি কবির হোসেন। এ সময় মায়ের সঙ্গে আদালতে আসা বাচ্চাকে চুমু খেতে খেতে বলেন, “যান বাঁচছে মা দোয়া কইরো।” তখন কবিরকে জড়িয়ে ধরে কান্নাকাটি করে তার মা। 

মামলার অভিযোগে বলা হয়েছে, নিহত আমির হোসেন রাজধানীর পলাশীর মোড়ে চা-সিগারেটের দোকান চালাতো। হত্যার সাত থেকে আট মাস আগে স্বপ্না বেগম নামে এক মহিলার সঙ্গে শহিদ মিনার এলাকায় তার বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তিনি মহিলাকে মারধর করেন।

২০২২ সালের ২১ জানুয়ারি রাত ১০টায় দোকান বন্ধ করার পর স্বপ্নার স্বামী কবিরসহ চারজন কৌশলে আমিরকে মোহাম্মদপুরের রায়ের বাজার এলাকায় নিয়ে যায়। সেখানে দাঁড়িয়েছিলেন স্বপ্না। পূর্ব পরিকল্পনা অনুযায়ী, আমিরের ওপর আক্রমণ করে আসামিরা। কবির চাকু দিয়ে এলোপাথাড়ি আঘাত করে। ভুক্তভোগীর চিৎকার শুনে আশেপাশের মানুষ এগিয়ে আসলে আসামিরা পালিয়ে যায়। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করে।

এ ঘটনার পরের দিন নিহতের ভাই মো. জাকির হোসেন রাজধানীর মোহাম্মদপুর থানায় স্বপ্না ও তার স্বামী কবিরসহ পাঁচজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন।

/এএসএ/এবিএম/
সম্পর্কিত
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের