রাজধানীতে লেগুনা চালককে হত্যা: দোষ স্বীকার করে প্রধান আসামির জবানবন্দি

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৭আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৭

রাজধানীর যাত্রাবাড়ীতে লেগুনা চালক খায়রুল ইসলামকে হত্যার মামলার প্রধান আসামি মো. হৃদয় হোসেন দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। একই মামলায় মো. শাকিল নামের এক আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদের আদালতে পুলিশের আবেদনের পর হৃদয়ের জবানবন্দি রেকর্ড করা হয়। প্রসিকিউশন বিভাগের এসআই মহিন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুরে আসামিদের আদালতে হাজির করা হয়। আসামি হৃদয় দোষ স্বীকার করে জবানবন্দি দিতে রাজি হওয়ায় মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক মিজানুর রহমান তা রেকর্ডের আবেদন করেন। এছাড়া অপর আসামি শাকিলকে কারাগারে পাঠানোর আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন।

জবানবন্দিতে হৃদয় হোসেন বলেন, “আমি হৃদয়, লেগুনা চালাই। গত ২০ ফেব্রুয়ারি দুপুর ১২টার দিকে চিটাগাং রোডে আমার সঙ্গে খায়রুল ইসলামের লেগুনার সিরিয়ালে যাত্রী ওঠানো নিয়ে তর্ক-বিতর্ক হয়। পরে ওই দিন দুপুরে যাত্রাবাড়ীর লেগুনা স্ট্যান্ডে আবার তার সঙ্গে ঝগড়া লাগে। তখন আমি, রাতুল ও শাকিলসহ আরও কয়েকজন তাকে মারধর করি। এক পর্যায়ে সে পড়ে গিয়ে অসুস্থ হয়ে পড়ে। তখন আমি ও শাকিল তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই এবং রফিক নাম দিয়ে ভর্তি করি। সেখানে ডাক্তার তাকে মৃত ঘোষণা করলে আমি পালিয়ে আসি।”

এর আগে সোমবার রাত ৮টার দিকে যাত্রাবাড়ী এলাকা থেকে র‌্যাব-১০ হৃদয় ও শাকিলকে আটক করে। এর আগে গত ২২ ফেব্রুয়ারি এই মামলার আরেক আসামি সোহান মুন্সিকে কারাগারে পাঠানো হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত খায়রুল ইসলাম (৩৫) যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম রোডে লেগুনা চালাতেন। ঘটনার দুই থেকে তিন দিন আগে চিটাগাং রোডের লেগুনা স্ট্যান্ডে আসামি হৃদয়ের সঙ্গে সিরিয়ালে যাত্রী ওঠানো নিয়ে তার বাগবিতণ্ডা ও ধাক্কাধাক্কি হয়। ওই সময় হৃদয় তাকে দেখে নেওয়ার হুমকি দেন।

এজাহারে আরও বলা হয়, ২০ ফেব্রুয়ারি বেলা ১১টার দিকে খায়রুল গাড়ি চালানোর জন্য বাসা থেকে বের হন। দুপুর পৌনে তিনটার দিকে যাত্রাবাড়ীর মাছের আড়তের বিপরীতে লেগুনা স্ট্যান্ডে পৌঁছালে এজাহারনামীয় আট আসামিসহ অজ্ঞাতনামা আরও কয়েকজন তাকে এলোপাতাড়ি মারধর করে। আসামিরা কিল-ঘুষি ও লাথি মেরে বুকের বাম পাজর, ডান চোখসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে। পরে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওই ঘটনায় ২১ ফেব্রুয়ারি নিহতের বাবা মো. মোয়াল্লেম সর্দার যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা করেন।

/এএসএ/এম/
সম্পর্কিত
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম