যুবলীগ নেতা সম্রাটের ২০ বছরের জেল

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:১৫ আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:২০

অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের মামলায় পৃথক দুই ধারায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাবেক সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি আসামিকে ২০ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক মো. জাকারিয়া হোসেন এ রায় ঘোষণা করেন।

সংশ্লিষ্ট আদালতের উচ্চমান বেঞ্চ সহকারী ফকির জাহিদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, “অবৈধ সম্পদ অর্জনের দায়ে সম্রাটকে ১০ বছরের কারাদণ্ডের সঙ্গে ১০ লাখ টাকা জরিমানা করেছেন আদালত। অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে মানিলন্ডারিংয়ের দায়ে তাকে ১০ বছর কারাদণ্ডসহ একই সাজা ঘোষণা করেছেন আদালত। পৃথক দুই ধারায় মোট ২০ বছর কারাদণ্ড ঘোষণা করা হয়েছে পলাতক এ যুবলীগ নেতা বিরুদ্ধে।”

রায়ের সময় আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় বলেও জানান জাহিদুল ইসলাম।

এর আগে গত ২ ফেব্রুয়ারি মামলাটিতে সাক্ষ্যগ্রহণ শেষ হয়। অভিযোগপত্রভুক্ত ২১ সাক্ষীর সবাই সাক্ষ্য দিয়েছেন।

গত বছরের ১৭ জুলাই সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় একই আদালত। তখন তার জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

২০১৯ সালের ১২ নভেম্বর দুদকের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম দুই কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সম্রাটের বিরুদ্ধে মামলাটি করেন। আর ২০২০ সালের ২৬ নভেম্বর মামলাটি তদন্ত করে  সম্রাটের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন মামলার বাদী।

/এএসএ/এবিএম/
সম্পর্কিত
স্বজনদের বিদায় জানাতে ট্রেনে উঠেই বিপাকে ১২ জন, গুনতে হলো জরিমানা
পেট্রোল বোমা-ককটেলসহ উপজেলা যুবলীগের সভাপতি-সম্পাদকসহ ৫ নেতা গ্রেফতার
সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাংগীর-যুগ্মসচিব ধনঞ্জয়ের বিচার শুরু হবে কিনা, আদেশ ২ ডিসেম্বর
সর্বশেষ খবর
সমুদ্র উত্তাল, সেন্টমার্টিনে আটকা পড়েছেন এক হাজার পর্যটক
সমুদ্র উত্তাল, সেন্টমার্টিনে আটকা পড়েছেন এক হাজার পর্যটক
ভর্তি পরীক্ষায় বোতামযুক্ত পোশাক নিষিদ্ধ, দক্ষিণ কোরিয়ায় আরও যেসব নিয়ম
ভর্তি পরীক্ষায় বোতামযুক্ত পোশাক নিষিদ্ধ, দক্ষিণ কোরিয়ায় আরও যেসব নিয়ম
ফ্যাসিবাদী শক্তি জ্বালাও-পোড়াও করে আবার ফিরতে চাইছে: রিজভী
ফ্যাসিবাদী শক্তি জ্বালাও-পোড়াও করে আবার ফিরতে চাইছে: রিজভী
পোশাক শ্রমিককে সংঘবদ্ধ ধর্ষণ, থানায় অভিযোগের পর আটক ৩
পোশাক শ্রমিককে সংঘবদ্ধ ধর্ষণ, থানায় অভিযোগের পর আটক ৩
সর্বাধিক পঠিত
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
পোশাক শ্রমিকের ন্যায্য মজুরি ২৪ হাজার ২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির
পোশাক শ্রমিকের ন্যায্য মজুরি ২৪ হাজার ২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির