ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের লিখিত পরীক্ষা শুক্রবার, অংশ নেবেন ৬০ হাজার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মার্চ ২০২৬, ১৮:৪২আপডেট : ০৫ মার্চ ২০২৬, ১৮:৪২

দেশের ৬৪ জেলায় একযোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে যুব উন্নয়ন অধিদফতরের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচির ষষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা। শুক্রবার (৬ মার্চ) সকাল ৯টা থেকে শুরু হওয়া এ পরীক্ষায় অংশ নেবেন ৬০ হাজার পরীক্ষার্থী। ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচির এ ব্যাচে মোট ৪ হাজার ৮০০টি আসনের বিপরীতে আবেদন করেছিলেন ১ লাখ ১০ হাজার ৭৪৩ জন। সেখান থেকে বাছাই করা আবেদনকারীদের নিয়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। দেশের বিভিন্ন জেলা শহরে একযোগে অনুষ্ঠিত হওয়া এ পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে, যারা পরবর্তীকালে যুব উন্নয়ন অধিদফতরের অধীনে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবেন।

যুব উন্নয়ন অধিদফতরের উদ্যোগে পরিচালিত এই কর্মসূচি ধাপে ধাপে সম্প্রসারিত হয়ে এবার দেশের সব জেলায় পৌঁছেছে। এর আগে প্রকল্পটি প্রথমে ১৬ জেলায় এবং পরে ৪৮ জেলায় বাস্তবায়িত হয়। বর্তমানে ১৬ ও ৪৮ জেলা মিলিয়ে দেশের ৬৪ জেলায় একযোগে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে, যা এ উদ্যোগের ইতিহাসে সবচেয়ে বড় আয়োজন। মাঠপর্যায়ে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার দায়িত্বে রয়েছে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড।

সংশ্লিষ্টরা জানান, এবার প্রায় ৬০ হাজার পরীক্ষার্থীর মধ্য থেকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হবে ৪ হাজার ৮০০ জন প্রশিক্ষণার্থীকে। অর্থাৎ প্রতিটি আসনের বিপরীতে গড়ে ১২ থেকে ১৩ জন পরীক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। এই পরিসংখ্যান দেশের তরুণ সমাজের মধ্যে ডিজিটাল দক্ষতা অর্জন এবং ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে আত্মকর্মসংস্থানের প্রতি ক্রমবর্ধমান আগ্রহেরই প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা আগামী ৭ মার্চ মৌখিক পরীক্ষায় অংশ নেবে। এরপর চূড়ান্ত ফলাফলের ভিত্তিতে প্রতিটি জেলায় ৭৫ জন করে প্রশিক্ষণার্থী নিয়ে শুরু হবে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ষষ্ঠ ব্যাচ।

এদিকে রাজধানীর কল্যাণপুরে অবস্থিত ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় প্রায় চার হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। একদিনে এত বিপুলসংখ্যক পরীক্ষার্থীর অংশগ্রহণ এ খাতে একটি বড় আয়োজন হিসেবে বিবেচিত হচ্ছে।

যুব উন্নয়ন অধিদফতরের এই প্রকল্পের আওতায় এ পর্যন্ত মোট ১০ হাজার ৮০০ শিক্ষার্থী প্রশিক্ষণ সম্পন্ন করেছে। এর মধ্যে প্রায় ৬২ শতাংশ, অর্থাৎ ৬ হাজার ৭৩২ জন প্রশিক্ষণার্থী জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজ করে আয় করতে সক্ষম হয়েছে। তাদের মোট আয় প্রায় ১৩ লাখ ৫৩ হাজার ৬৩৬ মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২২ কোটি ৭০ লাখ ১৪ হাজার ৪১৬ টাকার সমপরিমাণ।

এর আগে ১৬ জেলায় বাস্তবায়িত পর্যায়ে ৬ হাজার ৪০০ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়। এর মধ্যে ৪ হাজার ৫১৭ জন আয়মুখী কাজে যুক্ত হতে সক্ষম হয়, যা ছিল প্রায় ৭০ শতাংশের বেশি সাফল্য। ওই পর্যায়ে মোট আয় হয়েছিল প্রায় ১৫ লাখ ৮১ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৯ কোটি ৭৬ লাখ টাকার সমমান।

খাত সংশ্লিষ্টরা বলছেন, ধারাবাহিক এই উদ্যোগ ও সাফল্যের মাধ্যমে দেশের তরুণ সমাজ আরও ব্যাপকভাবে বৈশ্বিক ফ্রিল্যান্সিং বাজারে যুক্ত হবে এবং ভবিষ্যতে এ খাতে আয় আরও বহুগুণ বৃদ্ধি পাবে।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত অনার্স প্রথম বর্ষের পরীক্ষা ২২ সেপ্টেম্বর
পরীক্ষায় বই দেখে লেখা ৪ পরীক্ষার্থী বহিষ্কার, দুই শিক্ষককে অব্যাহতি
২০২৭ সালের এসএসসির রুটিন প্রকাশ
সর্বশেষ খবর
সাম্রাজ্যবাদী যুদ্ধ জোটে বাংলাদেশকে যুক্ত না করতে সরকারের প্রতি আহ্বান মুক্তি কাউন্সিলের
সাম্রাজ্যবাদী যুদ্ধ জোটে বাংলাদেশকে যুক্ত না করতে সরকারের প্রতি আহ্বান মুক্তি কাউন্সিলের
‘ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন’
‘ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন’
প্রবাসীকে খুন: আরও তিন আসামির স্বীকারোক্তি, কারাগারে সাজিদ
প্রবাসীকে খুন: আরও তিন আসামির স্বীকারোক্তি, কারাগারে সাজিদ
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কারামুক্তির দিন আজ
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কারামুক্তির দিন আজ
সর্বাধিক পঠিত
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ