যাত্রাবাড়ীতে মাছ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মার্চ ২০২৬, ১৮:৩৮আপডেট : ১০ মার্চ ২০২৬, ১৮:৩৮

রাজধানীর যাত্রাবাড়ীর সনিরআখড়া গোবিন্দপুর এলাকায় নিজ বাসা থেকে মোশাহিদ (২১) নামে এক মাছ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্বজনদের অভিযোগ, পারিবারিক কলহের জেরে সৎ মা, শ্বশুর-শাশুড়ি ও তাদের লোকজন মারধর করায় তার মৃত্যু হয়েছে।

নিহত মোশাহিদ কিশোরগঞ্জ জেলার মিঠাগাঁও ভেলাগাঁও গ্রামের আয়নাল হকের ছেলে। বর্তমানে তিনি যাত্রাবাড়ীর সনিরআখড়া গোবিন্দপুর এলাকায় বসবাস করতেন।

মঙ্গলবার (১০ মার্চ) পুলিশ জানায়,  সংবাদ পেয়ে যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. মহিউদ্দিন জুয়েল সোমবার (৯ মার্চ)) রাত প্রায় ১০টার দিকে ওই বাসা থেকে মরদেহ উদ্ধার করেন। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহতের বাবা আয়নাল হক অভিযোগ করে বলেন, তারা পেশায় মাছ ব্যবসায়ী। তার দ্বিতীয় স্ত্রী শাহনাজ মোশাহিদের সৎ মা। প্রায় সাত মাস আগে তিনি সাদিয়া নামে এক মেয়ের সঙ্গে মোশাহিদের বিয়ে দেন। বিয়ের পর থেকেই পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে অশান্তি চলছিল।

তিনি আরও বলেন, দুই দিন আগে মোশাহিদের সৎ মা শাহনাজ, শাশুড়ি রাজিয়া, খালা শাশুড়ি হারিছা, শ্বশুর ফজলুল হকসহ কয়েকজন তাকে মারধর করে গুরুতর আহত করেন।

আয়নাল হক বলেন, “সোমবার সন্ধ্যায় আমি ছেলেকে বাসায় রেখে ব্যবসার কাজে বাইরে যাই। প্রায় এক ঘণ্টা পর খবর পাই, আমার ছেলে মারা গেছে।” তিনি এ ঘটনায় জড়িতদের বিচার দাবি করেন।

এসআই মো. মহিউদ্দিন জুয়েল বলেন, “ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”

 

/আইএ/এমএএল/
সম্পর্কিত
অস্ত্র-বোমাসহ ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার
যাত্রাবাড়ীতে পারভেজ হত্যা: মুন্না-কামরুলের দুই দিনের রিমান্ড
যাত্রাবাড়ীতে তরুণীকে কুপিয়ে হত্যা, আহত মা ও দুই ভাইবোন
সর্বশেষ খবর
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি