লালবাগে নির্মাণাধীন ভবন থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১০ মার্চ ২০২৬, ২১:১৯আপডেট : ১০ মার্চ ২০২৬, ২১:১৯

রাজধানীর লালবাগের ডুরি আঙ্গুল লেনের একটি নির্মাণাধীন ভবন থেকে মাইনুদ্দিন (৭০) নামের এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।  

মঙ্গলবার (১০ মার্চ) বিকাল পৌনে ৪টার দিকে রাজা মিয়ার নির্মাণাধীন ভবনের নিচ থেকে মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করেছেন লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) অপু মিত্র। তিনি জানান, মৃতের শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই আঘাতের কারণে তার মৃত্যু হয়েছে। তবে কে বা কারা তাকে হত্যা করেছে, তা এখনও জানা যায়নি। তদন্ত চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। 

স্থানীয়দের মতে, মৃত ব্যক্তি মাদকাসক্ত ছিলেন এবং এলাকায় ঘোরাফেরা করতেন। মাইনুদ্দিন ছিলেন লালবাগের ২৭/২ নম্বর ডুরি আঙ্গুল লেনের বাসিন্দা সালাউদ্দিনের ছেলে। 

/আইএ/এআইবি/এমএএল/ 
সম্পর্কিত
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের