সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর দুই ছেলের সাজা বহাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ এপ্রিল ২০১৬, ১১:২৬আপডেট : ০৭ এপ্রিল ২০১৬, ১১:৩৭

হাইকোর্ট সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দীন খান আলমগীরের দুই ছেলে ড. জালাল আলমগীর ও জয় আলমগীরের বিরুদ্ধে সম্পদ বিবরণীর মামলায় হাই কোর্টের রায় বাতিল করেছেন আপিল বিভাগ। এর ফলে নিম্ন আদালতের দেওয়া সাজা বহাল থাকলো। বৃহস্পতিবার প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের একটি বেঞ্চ এ আদেশ দেন।
২০০৮ সালের ২৬ জুন সম্পদের বিবরণী দাখিল না করায় দুদক মহিউদ্দীন খান আলমগীরের দুই ছেলের বিরুদ্ধে মামলা দায়ের করে। এই মামলায় একই বছর বিশেষ জজ আদালতের রায়ে তাদের তিন বছর কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর কারাদণ্ড দেয়া হয়। পরবর্তীতে আওয়ামী সরকার ক্ষমতায় আসার পর ২০১০ সালের ১৫ ফেব্রুয়ারি নিম্ন আদালতের রায় বাতিল করেন হাই কোর্টের বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি বোরহানউদ্দিন। সেই রায়ের বিরুদ্ধে আপিল করার অনুমতি চেয়ে লিভ টু আপিল করে দুদক। আজ সেই আপিলের আদেশ ঘোষণা হলো।
তবে দুই ছেলের একজন মারা যাওয়ায় তার বিষয়টি ‘শেষ’ করে দিয়েছেন আপিল বিভাগ। আরেক ছেলে জয় আলমগীরকে সাজা খাটতে হবে।
যুক্তরাষ্ট্রের বস্টন ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক ড. জালাল আলমগীর ২০১১ সালে থাইল্যান্ডে সস্ত্রীক বেড়াতে গিয়ে পাতায়া বিচে পানিতে ডুবে মারা যান।

/ইউআই /এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম