বন্ধ পাটকল চালু হলে বাড়বে কর্মসংস্থান, গতি পাবে অর্থনীতি: প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২২ এপ্রিল ২০২৬, ০৪:৩৬ আপডেট : ২২ এপ্রিল ২০২৬, ০৪:৩৬

দেশের বন্ধ পাটকলগুলো দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফুল আলম। তিনি বলেন, এসব মিল চালু হলে কর্মসংস্থান বাড়বে এবং অর্থনীতিতে গতি আসবে।

মঙ্গলবার (২১ এপ্রিল) নরসিংদীর পলাশ উপজেলার কো-অপারেটিভ জুট মিলস পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রতিমন্ত্রী বলেন, বন্ধ মিলগুলো পুনরায় চালুর লক্ষ্যে ইতোমধ্যে টেন্ডার প্রক্রিয়া এবং আগ্রহপত্র (ইওআই) আহ্বান সম্পন্ন হয়েছে। সরকার পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) বা বেসরকারি উদ্যোক্তাদের মাধ্যমে মিলগুলো পরিচালনায় আগ্রহী। দেশি-বিদেশি বিনিয়োগকারীদের অংশগ্রহণে শিল্পাঞ্চলগুলো পুনরুজ্জীবিত করার পরিকল্পনা রয়েছে, যা অর্থনীতিকে গতিশীল করবে। এটি সরকারের নির্বাচনি প্রতিশ্রুতিরও অংশ বলে উল্লেখ করেন তিনি।

নরসিংদীর মানুষের জীবনযাত্রার মানোন্নয়নের বিষয়েও আশাবাদ ব্যক্ত করে শরীফুল আলম বলেন, এসব শিল্পকারখানায় একসময় হাজার হাজার মানুষের কর্মসংস্থান ছিল এবং এলাকার মানুষের আবেগ জড়িয়ে আছে। পুনরায় চালু হলে স্থানীয় পর্যায়ে প্রায় শতভাগ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। তবে কারিগরি পদে বাইরে থেকে নিয়োগ দেওয়া হতে পারে।

এ সময় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুব্রত শিকদার, যুগ্ম সচিব হাফসা বেগম, বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) চেয়ারম্যান কবির উদ্দিন শিকদারসহ জেলা প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

/এসআই/এম/
সম্পর্কিত
১৫ দিনের ব্যবধনে মণে ১ হাজার টাকা কমলো পাটের দাম 
পাট ও পাটজাত পণ্যের রফতানি সম্প্রসারণে আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্যোগ
বন্ধ পাটকল চালুতে বড় বিনিয়োগ, উৎপাদন ও কর্মসংস্থানে নতুন আশা
সর্বশেষ খবর
এইচ-১বি ভিসায় অনিয়মের শাস্তি আরও কঠোর করতে নতুন মার্কিন বিল
এইচ-১বি ভিসায় অনিয়মের শাস্তি আরও কঠোর করতে নতুন মার্কিন বিল
যার সঙ্গে খেলার স্বপ্ন দেখেছিলেন, তার বিদায়ে কাঁদলেন এনজো
যার সঙ্গে খেলার স্বপ্ন দেখেছিলেন, তার বিদায়ে কাঁদলেন এনজো
বাংলাদেশি ট্রেনের নিরাপত্তা নিয়ে যা বললেন স্কটিশ ট্রাভেল ব্লগার
বাংলাদেশি ট্রেনের নিরাপত্তা নিয়ে যা বললেন স্কটিশ ট্রাভেল ব্লগার
কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না: ডি‌বি
কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না: ডি‌বি
সর্বাধিক পঠিত
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
কবে বিয়ে করবেন কেয়া পায়েল, জানালেন নিজেই
কবে বিয়ে করবেন কেয়া পায়েল, জানালেন নিজেই
ছেলে হত্যার আসামিরা জামিনে এসে বাবাকে মেরে ফেললো, আর মামলা করতে চাই না
ছেলে হত্যার আসামিরা জামিনে এসে বাবাকে মেরে ফেললো, আর মামলা করতে চাই না
এক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ, মারাত্মক লোডশেডিংয়ের আশঙ্কা
এক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ, মারাত্মক লোডশেডিংয়ের আশঙ্কা
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি