সৌদি আরব পৌঁছেছেন ২৯ হাজার ৩১৫ হজযাত্রী 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ এপ্রিল ২০২৬, ০৯:৫০আপডেট : ২৪ এপ্রিল ২০২৬, ০৯:৫০

বাংলাদেশ থেকে ২৯ হাজার ৩১৫ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। গত ১৭ এপ্রিল রাত থেকে শুরু হওয়া হজ ফ্লাইটে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) পর্যন্ত তারা সেখানে পৌঁছান। এ সময়ের মধ্যে দুইজন হজযাত্রীর মৃত্যুর খবরও পাওয়া গেছে।

হজ বুলেটিন থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। 

বুলেটিনের তথ্য অনুযায়ী, সৌদি আরবে পৌঁছানো যাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৩ হাজার ২৮৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ২৬ হাজার ০৩১ জন। এ পর্যন্ত মোট ৭৩টি ফ্লাইট পরিচালিত হয়েছে।

বুলেটিন থেকে আরও জানায়, ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২৯টি, সৌদি এয়ারলাইন্স ২৭টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ১৭টি ফ্লাইট পরিচালনা করেছে। 

যাত্রী পরিবহনের হিসাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়েছে ১২ হাজার ০২৩ জন, সৌদি এয়ারলাইন্স ১০ হাজার ০৮২ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ৭ হাজার ২১০ জন হজযাত্রী।

চলতি বছর হজ অনুষ্ঠিত হবে ২৬ মে। 

/আইএ/এমএএল/
সম্পর্কিত
ফিটস এয়ারে একের পর এক যাত্রী হয়রানির অভিযোগ, খতিয়ে দেখছে বেবিচক
ইয়েমেনে হুথিদের ওপর সৌদি হামলার নেপথ্যে ট্রাম্প
এসি ছাড়াই ১৮৮ যাত্রী নিয়ে উড়লো ইউএস-বাংলা, শ্বাসকষ্টে যাত্রীকে দেওয়া হলো অক্সিজেন
সর্বশেষ খবর
পরীক্ষা না স্থগিত হলে বুধবার শিক্ষা মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি শিক্ষার্থীদের
পরীক্ষা না স্থগিত হলে বুধবার শিক্ষা মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি শিক্ষার্থীদের
এবার দুঃখ প্রকাশ করলেন কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান
এবার দুঃখ প্রকাশ করলেন কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান
আওয়ামী লীগের বিচার চান নাহিদ, অভিযুক্তদের সম্পত্তি বাজেয়াপ্তের দাবি নুরের
আওয়ামী লীগের বিচার চান নাহিদ, অভিযুক্তদের সম্পত্তি বাজেয়াপ্তের দাবি নুরের
চট্টগ্রামে বন্যায় মৃত্যু বেড়ে ৫৫, ক্ষতিগ্রস্ত ৪৪ হাজার ঘরবাড়ি
চট্টগ্রামে বন্যায় মৃত্যু বেড়ে ৫৫, ক্ষতিগ্রস্ত ৪৪ হাজার ঘরবাড়ি
সর্বাধিক পঠিত
‘স্বামীর প্রাক্তন বা বর্তমান স্ত্রী মানেই শত্রু নয়, এটি সমাজের শিখিয়ে দেওয়া’
‘স্বামীর প্রাক্তন বা বর্তমান স্ত্রী মানেই শত্রু নয়, এটি সমাজের শিখিয়ে দেওয়া’
আকাশে ‘আই অ্যাম বোরড’ লিখে দিলেন পাইলট
আকাশে ‘আই অ্যাম বোরড’ লিখে দিলেন পাইলট
সারজিস-তুষারকে ক্ষমা চাইতে হবে, না হয় অবাঞ্ছিত ঘোষণা
সংবাদ সম্মেলনে পাবনা বিএনপিসারজিস-তুষারকে ক্ষমা চাইতে হবে, না হয় অবাঞ্ছিত ঘোষণা
আফনেরা কি থামবেন, না হইলে মুই ঢাকায় চইলা যামু: তারেক রহমান
আফনেরা কি থামবেন, না হইলে মুই ঢাকায় চইলা যামু: তারেক রহমান
‘যারা বিএনপি মনা তারা ভাগ করে খালে মাছ চাষ করুন, আমি টাকা দেবো’
‘যারা বিএনপি মনা তারা ভাগ করে খালে মাছ চাষ করুন, আমি টাকা দেবো’