টেলিগ্রামে তরুণীদের গোপন ছবি ফাঁস করে টাকা আদায়, গ্রেফতার ৫

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ এপ্রিল ২০২৬, ২১:১৫আপডেট : ২৭ এপ্রিল ২০২৬, ২১:১৫

সোশ্যাল প্ল্যাটফর্ম ‎টেলিগ্রাম গ্রুপে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া নারী শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি সংগ্রহ করে ব্ল্যাকমেইল ও অর্থ আদায়ের অভিযোগে একটি সাইবার অপরাধচক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। 

গ্রেপ্তারকৃতরা হলেন— মেরাজুর রহমান আরমান, বিল্লাল হোসেন অন্তর, রবি আলম মমিন, আল আমিন ইসলাম ও হাসিব। গতকাল রবিবার ভোলা জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

সোমবার (২৭ এপ্রিল) কাওরান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন সংস্থাটির মুখপাত্র ইন্তেখাব চৌধুরী।

র‍্যাব বলছে, টেলিগ্রামের প্রাইভেট চ্যানেল ব্যবহার করে অর্থের বিনিময়ে আপত্তিকর ছবি-ভিডিও বিক্রি করত চক্রটি। দেশের বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের মেয়েদের লক্ষ্য করে তাদের ফেসবুক বা ব্যক্তিগত ডিভাইস হ্যাকিং, ব্রেকআপের পর প্রাক্তন প্রেমিকদের কাছ থেকে ছবি/ভিডিও সংগ্রহ কিংবা শত্রুতাবশত গোপন ছবি/ভিডিও ফাঁস করে এসব কর্মকাণ্ড চালাতো তারা। তাদের ব্যবহৃত মোবাইল থেকে প্রায় দেড় লাখ নগ্ন বা স্পর্শকাতর ছবি ও ভিডিও এবং প্রায় ৩৫০টি গ্রুপ ও চ্যানেল পাওয়া যায়।

/আইএ/এবিএম/
সম্পর্কিত
সাভার থেকে পল্লবীর শীর্ষ সন্ত্রাসী টান আকাশ গ্রেফতার
অক্সফোর্ড ইউনিয়ন কী, তারা কী কাজ করে
‘শীর্ষ সন্ত্রাসী কাইল্লা পলাশকে’ গুলির ঘটনায় গ্রেফতার ১
সর্বশেষ খবর
কানসাসে নামছে আর্জেন্টিনা, শাহবাগে আকাশি-সাদা ঢেউ
কানসাসে নামছে আর্জেন্টিনা, শাহবাগে আকাশি-সাদা ঢেউ
বেনজীরকে ফেরাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দুদকের নথি
বেনজীরকে ফেরাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দুদকের নথি
রণক্ষেত্র লালমনিরহাট, বিক্ষুব্ধ জনতার ক্ষোভ কেন পুলিশের ওপর
রণক্ষেত্র লালমনিরহাট, বিক্ষুব্ধ জনতার ক্ষোভ কেন পুলিশের ওপর
বেড়াতে গিয়ে ঘুম থেকে উঠে দেখেন স্ত্রীর রক্তাক্ত লাশ
বেড়াতে গিয়ে ঘুম থেকে উঠে দেখেন স্ত্রীর রক্তাক্ত লাশ
সর্বাধিক পঠিত
যারা তড়িঘড়ি আমানত ভেঙেছেন, তাদের জন্য নতুন ঘোষণা ইসলামী ব্যাংকের
যারা তড়িঘড়ি আমানত ভেঙেছেন, তাদের জন্য নতুন ঘোষণা ইসলামী ব্যাংকের
খুরশীদ আলমকে সরিয়ে দেওয়ায় বেঁচে গেলো ইসলামী ব্যাংক 
খুরশীদ আলমকে সরিয়ে দেওয়ায় বেঁচে গেলো ইসলামী ব্যাংক 
মাগুরার নতুন ডিসিকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হলো
মাগুরার নতুন ডিসিকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হলো
টাকা ভর্তি ব্যাগ নিয়ে শাবানার কাছে গিয়েছিলেন মালেক আফসারী
টাকা ভর্তি ব্যাগ নিয়ে শাবানার কাছে গিয়েছিলেন মালেক আফসারী
প্রতিমন্ত্রীর দুই ছেলে ও পৈতৃক বাড়ির নামে তিন ইউনিয়ন গঠন
প্রতিমন্ত্রীর দুই ছেলে ও পৈতৃক বাড়ির নামে তিন ইউনিয়ন গঠন