এক মিনিটের ভিডিও বানিয়ে ৫০ হাজার টাকা জেতার সুযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুন ২০২৬, ১৯:৩৬আপডেট : ০৭ জুন ২০২৬, ১৯:৫১

মাত্র এক মিনিটের একটি সৃজনশীল ভিডিও তৈরি করেই জিতে নেওয়া যেতে পারে ৫০ হাজার টাকা। ডিজিটাল লেনদেন জনপ্রিয় করতে এবং তরুণদের সৃজনশীল অংশগ্রহণ বাড়াতে এমনই একটি ব্যতিক্রমী প্রতিযোগিতার আয়োজন করেছে বাংলাদেশ ব্যাংক।

‘বাংলা কিউআর রিলস মেকিং কম্পিটিশিন’ শীর্ষক এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন দেশের সব বয়সী নাগরিক। অংশগ্রহণকারীদের ‘বাংলা কিউআর’ এর ব্যবহার, সুবিধা এবং দৈনন্দিন জীবনে এর ইতিবাচক প্রভাব তুলে ধরে ১৫ সেকেন্ড থেকে সর্বোচ্চ ১ মিনিট ৩০ সেকেন্ড দৈর্ঘ্যের ভিডিও বা রিলস তৈরি করতে হবে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী পাবেন ৫০ হাজার টাকা, দ্বিতীয় স্থান অধিকারী ৩০ হাজার টাকা এবং তৃতীয় স্থান অর্জনকারী পাবেন ২০ হাজার টাকা। এছাড়া সেরা ১০ জন অংশগ্রহণকারীকে বিশেষ সম্মাননা সনদ দেওয়া হবে।

বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগের মূল লক্ষ্য হলো, দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে আরও জনপ্রিয় করা এবং সাধারণ মানুষের মধ্যে ‘বাংলা কিউআর’ ব্যবহারে উৎসাহ সৃষ্টি করা। বর্তমানে ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসভিত্তিক ডিজিটাল লেনদেনে ‘বাংলা কিউআর’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। একটি মাত্র কিউআর কোড ব্যবহার করে বিভিন্ন ব্যাংক ও আর্থিক সেবার গ্রাহকরা সহজে অর্থ পরিশোধ করতে পারেন।

প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহীদের আগামী ১৮ জুনের মধ্যে তাদের তৈরি ভিডিও গুগল ড্রাইভে আপলোড করে নির্ধারিত ই-মেইল ঠিকানা [email protected] এ লিংক পাঠাতে হবে।

সংশ্লিষ্টরা বলছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে রিলস তৈরির জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে ডিজিটাল লেনদেন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি তরুণদের সৃজনশীলতাকে উৎসাহিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ফলে একটি ছোট ভিডিও তৈরি করে যেমন পুরস্কার জয়ের সুযোগ তৈরি হচ্ছে, তেমনই দেশের ডিজিটাল অর্থনীতি গড়ে তোলার প্রচেষ্টায়ও যুক্ত হতে পারবেন সাধারণ মানুষ।

বাংলাদেশ ব্যাংক আশা করছে, এ প্রতিযোগিতার মাধ্যমে ‘বাংলা কিউআর’ এর ব্যবহার আরও বিস্তৃত হবে এবং নগদ অর্থের পরিবর্তে নিরাপদ ও আধুনিক ডিজিটাল লেনদেন ব্যবস্থার প্রতি মানুষের আগ্রহ বাড়বে।

/জিএম/আরকে/
সম্পর্কিত
ঋণের জামানত মূল্যায়ন করবে ১৩১ প্রতিষ্ঠান
পরীক্ষা ছাড়া বেসরকারি ব্যাংকে এন্ট্রি পদে নিয়োগ নয়
বিদেশ যাওয়ার আগে ‘ডলার এন্ডোর্সমেন্ট’ কি বাধ্যতামূলক, কীভাবে করবেন
সর্বশেষ খবর
সাম্রাজ্যবাদী যুদ্ধ জোটে বাংলাদেশকে যুক্ত না করতে সরকারের প্রতি আহ্বান মুক্তি কাউন্সিলের
সাম্রাজ্যবাদী যুদ্ধ জোটে বাংলাদেশকে যুক্ত না করতে সরকারের প্রতি আহ্বান মুক্তি কাউন্সিলের
‘ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন’
‘ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন’
প্রবাসীকে খুন: আরও তিন আসামির স্বীকারোক্তি, কারাগারে সাজিদ
প্রবাসীকে খুন: আরও তিন আসামির স্বীকারোক্তি, কারাগারে সাজিদ
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কারামুক্তির দিন আজ
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কারামুক্তির দিন আজ
সর্বাধিক পঠিত
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ