আজ ৩ ঘণ্টা বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাবি স্টেশন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুলাই ২০২৬, ১৫:০৬আপডেট : ০১ জুলাই ২০২৬, ১৫:৩০

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) দিবস উপলক্ষে আয়োজিত কনসার্টের নিরাপত্তার স্বার্থে আজ বুধেবার (১ জুলাই) বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সাময়িকভাবে বন্ধ থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোরেল স্টেশন।

মেট্রোরেল পরিচালনা ও রক্ষণাবেক্ষণকারী সংস্থা ডিএমটিসিএল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন উপলক্ষে রাজু ভাস্কর্যের সামনে কনসার্ট অনুষ্ঠিত হবে। এ কারণে বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন বন্ধ থাকবে।

তবে এ সময় অন্যান্য সব মেট্রোরেল স্টেশন যথারীতি চালু থাকবে এবং নির্ধারিত সময়সূচি অনুযায়ী যাত্রীসেবা অব্যাহত থাকবে।

সন্ধ্যা ৬টার পর আবার আগের মতো ঢাবি স্টেশনে ট্রেন থামবে। যাত্রীদের সাময়িক এ অসুবিধার জন্য ডিএমটিসিএল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

/এসও/এম/
সম্পর্কিত
মেট্রোরেলের ২৭ বেয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, প্রতিস্থাপন হবে নভেম্বরের মধ্যে
মেট্রোরেলে নিরবচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক চেয়ে আইনি নোটিশ
মেট্রোরেলে নিরবচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক-কলসেবা চেয়ে ডিএমটিসিএলকে আইনি নোটিশ
সর্বশেষ খবর
আসিফ মাহমুদের বিরুদ্ধে নতুন অভিযোগ আমলে নিয়েছে দুদক
আসিফ মাহমুদের বিরুদ্ধে নতুন অভিযোগ আমলে নিয়েছে দুদক
যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যার পর মসজিদের মাইকে ‘ডাকাত’ পড়ার ঘোষণা
যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যার পর মসজিদের মাইকে ‘ডাকাত’ পড়ার ঘোষণা
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
‘জিয়া স্মৃতি জাদুঘর’ সংস্কারে অনিয়মের তদন্ত চেয়ে আইনি নোটিশ
‘জিয়া স্মৃতি জাদুঘর’ সংস্কারে অনিয়মের তদন্ত চেয়ে আইনি নোটিশ
সর্বাধিক পঠিত
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন
শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
আর্জেন্টিনা দলে চমকের ইঙ্গিত
আর্জেন্টিনা দলে চমকের ইঙ্গিত