মেয়ের বাসায় বেড়াতে গিয়ে ছাদ থেকে পড়ে বাবার মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুলাই ২০২৬, ১৮:০১আপডেট : ০৫ জুলাই ২০২৬, ১৮:০১

রাজধানীর লালবাগের আজিমপুর এলাকায় মেয়ের বাসায় বেড়াতে গিয়ে বহুতল ভবনের ছাদ থেকে পড়ে রাজ্জাক হোসেন (৬০) নামে এক ব্যক্তির মৃত্যুর হয়েছে। রবিবার (৫ জুলাই) বিকালে এ দুর্ঘটনা ঘটে।

মোহাম্মদপুর সূচনা ভবনের পাশে স্থানীয় বাসিন্দা ফকির চানের ছেলে রাজ্জাক। এক ছেলে ও এক মেয়ের জনক ছিলেন তিনি। দীর্ঘদিন ধরে তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন বলে জানা গেছে।

হাসপাতালে নেওয়া মৃতের স্বজন আরিফুল ইসলাম সিফাত জানান, রাজ্জাক হোসেন আমার বড় ভাইয়ের শ্বশুর। রবিবার সকালে আজিমপুরে মেয়ের বাসায় বেড়াতে আসেন। দুপুরের দিকে ভবনের ছাদে উঠেন। সেখান থেকে তিনি নিচে পড়ে যান। খবর পেয়ে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃতের মেয়ে রুম্পা ইসলাম বলেন, বাবা দুপুরে ছাদে গিয়েছিলেন। সেখান থেকে অসাবধানতাবশত হয়তো নিচে পড়ে গেছেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানাকে জানিয়েছি।

/আইএ/এআইবি/আরকে/
সম্পর্কিত
আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক
অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক আর নেই
চট্টগ্রামে ৪ গুণ বেড়েছে ডেঙ্গু রোগী, কী করছে সিটি করপোরেশন
সর্বশেষ খবর
মেসির জন্য রাখতে হয় কয়েকশ’ জার্সি!
মেসির জন্য রাখতে হয় কয়েকশ’ জার্সি!
হিসাবরক্ষক আসাদুল হায়দারের তেলেসমাতি, একই কর্মস্থলে ১৯ বছর
হিসাবরক্ষক আসাদুল হায়দারের তেলেসমাতি, একই কর্মস্থলে ১৯ বছর
পেনশন জট কমাতে অর্থ বিভাগের নতুন উদ্যোগ
পেনশন জট কমাতে অর্থ বিভাগের নতুন উদ্যোগ
আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক
আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক
সর্বাধিক পঠিত
নামিদামি হোটেলের সবজি এত মজার হয় কেন? জানুন বাবুর্চিদের ট্রিকস
নামিদামি হোটেলের সবজি এত মজার হয় কেন? জানুন বাবুর্চিদের ট্রিকস
মেসির ইন্টার মায়ামিতে যাচ্ছেন ভোজিনহা!
মেসির ইন্টার মায়ামিতে যাচ্ছেন ভোজিনহা!
প্রিপেইড মিটারের ভাড়া বহাল, ‘প্রত্যাহার’ ছিল গুজব
প্রিপেইড মিটারের ভাড়া বহাল, ‘প্রত্যাহার’ ছিল গুজব
শেরওয়ানির জন্য ফ্লাইট আটকে রাখার অভিযোগে তোলপাড়, ব্যাখ্যা চেয়েছে মন্ত্রণালয়
শেরওয়ানির জন্য ফ্লাইট আটকে রাখার অভিযোগে তোলপাড়, ব্যাখ্যা চেয়েছে মন্ত্রণালয়
প্রাক্তন দুই স্ত্রীর শুভকামনা সঙ্গে নিয়ে আজ আমিরের বিয়ে
প্রাক্তন দুই স্ত্রীর শুভকামনা সঙ্গে নিয়ে আজ আমিরের বিয়ে