নীতি-নির্ধারণী সিদ্ধান্ত থেকে শুরু করে আন্তর্জাতিক ভূ-রাজনীতি, ক্রীড়াঙ্গন কিংবা বিনোদন— প্রতিদিনই বদলে যাচ্ছে ঘটনার প্রেক্ষাপট। সোমবার (১০ আগস্ট) বাংলা ট্রিবিউনে প্রকাশিত খবরগুলোর মধ্যে পাঠক মহলে আলোড়ন সৃষ্টি করেছে বেশ কিছু প্রতিবেদন। এসব খবর নিয়ে সাজানো হয়েছে আলোচিত সংবাদগুলোর এই সংকলন।
ভুয়া ঠিকানার প্রতিষ্ঠানের নামে ফলের চালান, আড়ালে স্বর্ণ পাচার
দাবি, সর্বশেষ গত ১৯ জুলাই যে চালান থেকে ১৬ কেজি স্বর্ণ উদ্ধার হয়েছে, সেটি এই চক্রের বড় একটি নেটওয়ার্কের মাত্র একটি অংশ। আগের চালানগুলোও এখন নতুন করে যাচাই করা হচ্ছে।
গ্রেফতারের পর ভ্রাম্যমাণ আদালতে কী সাজা হলো সেই ‘ভাইরাল মিজানের’
ফুটপাতে ১০০ টাকায় গরুর মাংস ও ভাত বিক্রি করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসা মিজানুর রহমান ওরফে ভাইরাল মিজানকে ১৫ দিনের সাজা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভ্রাম্যমান আদালত।
‘ওসি কোথায়?’ প্রশ্নের পর থানাতেই সিআইডি ইন্সপেক্টরকে থাপ্পড়, কৃষকদল নেতা আটক
দিনাজপুর কোতোয়ালি থানায় এক সিআইডি পরিদর্শককে (ইন্সপেক্টর) গালিগালাজ, থাপ্পড় ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগে জেলা কৃষকদলের সদস্য সচিব মো. মজিবর রহমান মজিব (৫৬) কে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ।
পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সঙ্গে উল্কাবৃষ্টি ও বড় চাঁদের বিরল দৃশ্য, দেখা যাবে কোথায়
আগামী ১২ আগস্ট সন্ধ্যায় চাঁদ সূর্যকে পুরোপুরি ঢেকে ফেলবে। যার ফলে ইউরোপের একটি নির্দিষ্ট অঞ্চল কিছু সময়ের জন্য অন্ধকারে ডুবে যাবে।
জিসান ঝড়ে মালয়েশিয়াকে উড়িয়ে দিলো বাংলাদেশ
মাত্র ১০৬ রানের লক্ষ্য বড় কোনো চ্যালেঞ্জ হওয়ার কথা ছিল না। কিন্তু জয়টাকে যেন আরও সহজ করে দিয়েছেন তরুণ জিসান আলম। মাত্র ২১ বলে ৫৭ রানের বিধ্বংসী ইনিংস খেলে সাতটি ছক্কা ও দুটি চারে ঝড় তুলেছেন তিনি।
দীর্ঘদিন অসুস্থ ইলিয়াস কাঞ্চন, তার ‘জনতা পার্টি’র কী খবর
‘আমার হাত ধরে নিরাপদ সড়ক আন্দোলন শুরু। তবে এখন এই আন্দোলন আর আমার একার নয়। আমার অনুপস্থিতিতে এর দায়িত্ব দেশের সবাই পালন করবে’, এভাবেই বাংলা ট্রিবিউনকে বলছিলেন বাংলা চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা ইলিয়াস কাঞ্চন।









