‘রঙধনু র‌্যালির’ চেষ্টাকালে ৪ সমকামী আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ এপ্রিল ২০১৬, ০০:০২ আপডেট : ১৫ এপ্রিল ২০১৬, ০০:০২

- পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রার র‌্যালি শেষে ‘রূপবান’ নামের আরেকটি ব্যানারে ‘রঙধনু র‌্যালির’ চেষ্টাকালে  ৪ সমকামীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন তাপস রায় (২০), রিফাত বিন জুনায়েদ (২১), মেহেদী হাসান (১৯) ও রাফা রহমান (৩০)।
পুলিশ জানায়, পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা শেষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির সামনে থেকে ‘রূপবান’ নামের আলাদা একটি ব্যানারে মিছিলের চেষ্টা করা হয়। পুলিশ ধাওয়া দিয়ে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। এ সময় সেখান থেকে ৪ জনকে আটক করা হয়। পরে রাত ১১টার দিকে আটককৃতদের স্বজনদের কাছে হস্তান্তর করে শাহবাগ থানা পুলিশ।
শাহবাগ থানার ডিউটি অফিসার এসআই ইমরান বলেন, আটককৃতদের মধ্যে দুজনকে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি ২ জনকেও স্বজনদের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।
‘রূপবান’ বাংলাদেশের সমকামী এবং হিজড়া সম্প্রদায় সম্পর্কিত প্রথম ম্যাগাজিন। গত বছরও তারা মঙ্গল শোভাযাত্রায় অংশ নিয়ে রংধনু মিছিল করেছিলো। গত কয়েক দিন ধরেই তারা এই র‌্যালির বিষয়ে প্রচারণা চালিয়ে আসছিলো।
/জেইউ/এমও/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আজ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে
আজ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে
মোটরসাইকেলে এসে বোমা ছুড়ে কেউ পার পাবে না: আইনমন্ত্রী
মোটরসাইকেলে এসে বোমা ছুড়ে কেউ পার পাবে না: আইনমন্ত্রী
টিভিতে আজকের খেলা (২৮ নভেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৮ নভেম্বর, ২০২৬)
ইসলামপুরে স্বর্ণ ব্যবসায়ীকে হত্যা, অভিযুক্ত আটক
ইসলামপুরে স্বর্ণ ব্যবসায়ীকে হত্যা, অভিযুক্ত আটক
সর্বাধিক পঠিত
আগরতলায় আ.লীগের নানক-মায়ারা, টহল বাড়িয়ে গ্রামবাসীর সহায়তা চাইলো বিজিবি
আগরতলায় আ.লীগের নানক-মায়ারা, টহল বাড়িয়ে গ্রামবাসীর সহায়তা চাইলো বিজিবি
আবারও বাড়লো স্বর্ণের দাম
আবারও বাড়লো স্বর্ণের দাম
‘একটা ভিসি দেন, ক্লাসে ফেরার ব্যবস্থা করেন’, চুয়েট শিক্ষার্থীদের আকুতি
‘একটা ভিসি দেন, ক্লাসে ফেরার ব্যবস্থা করেন’, চুয়েট শিক্ষার্থীদের আকুতি
চাঁদা চাওয়ায় বন্ধ ফার্মেসি, পুলিশের পাহারায় খোলার পর বোরকা পরে এসে গুলি
চাঁদা চাওয়ায় বন্ধ ফার্মেসি, পুলিশের পাহারায় খোলার পর বোরকা পরে এসে গুলি
যুক্তরাষ্ট্রের নির্দেশনা মানবে না নেদারল্যান্ডস
যুক্তরাষ্ট্রের নির্দেশনা মানবে না নেদারল্যান্ডস