একনজরে আজকের আলোচিত খবর

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৬ অক্টোবর ২০২৬, ১৯:৪১ আপডেট : ১৬ অক্টোবর ২০২৬, ১৯:৪১

নীতিনির্ধারণী সিদ্ধান্ত থেকে শুরু করে আন্তর্জাতিক ভূ-রাজনীতি, ক্রীড়াঙ্গন কিংবা বিনোদন— প্রতিদিনই বদলে যাচ্ছে ঘটনার প্রেক্ষাপট। শুক্রবার (১৬ অক্টোবর) বাংলা ট্রিবিউনে প্রকাশিত খবরগুলোর মধ্যে পাঠক মহলে আলোড়ন সৃষ্টি করেছে বেশ কিছু প্রতিবেদন।

জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে আমদানি ও বিকল্প উৎসে জোর
মধ্যপ্রাচ্যের অস্থিরতা ও লোহিত সাগরকেন্দ্রিক অনিশ্চয়তার মধ্যে দেশে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে আমদানি ও বিকল্প উৎসের ওপর জোর দিচ্ছে সরকার। জ্বালানি তেল আমদানির পাশাপাশি এলএনজি কেনার একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে।

কক্সবাজার বিমানবন্দর: সাগরে বসানো লাইট চুরির ঘটনা কীভাবে ঘটলো?
আন্তর্জাতিক মানের এই অবকাঠামোর বিভিন্ন অংশ থেকে একাধিকবার কেবল ও যন্ত্রাংশ চুরির ঘটনা ঘটায় আর্থিক ক্ষতির পাশাপাশি বিমান চলাচলের নিরাপত্তা নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে।

‘বাড়ি ফিরে যাও’, যুক্তরাজ্যে ভারতীয় ৩ শিক্ষার্থীকে পার্কে হেনস্তা
ইংল্যান্ডের সোলিহালে একটি পার্কে হাঁটতে গিয়ে স্বঘোষিত ‘পাহারাদার’ দলের সদস্যদের হেনস্তার শিকার হয়েছেন তিন ভারতীয় শিক্ষার্থী। তাদের ভিডিও ধারণ করে ইংল্যান্ডে আসার কারণ জানতে চাওয়া হয়। একপর্যায়ে পার্কে আর না আসার হুমকি দিয়ে তাদের চলে যেতে বলা হয়। 

জাতীয় দলে ফিরতে চান জাহানারা
অস্ট্রেলিয়ায় বসবাস করছেন ক্রিকেটার জাহানারা আলম। স্বেচ্ছায় বিরতিতে যাওয়া সাবেক অধিনায়ক ও টাইগ্রেস পেসার আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন।

বিতর্কের পর সাহসী লুকে ফারিয়া
নতুন লুকে ধরা দিলেন নুসরাত ফারিয়া। কালো পোশাকে সাহসী ও ভিন্নধর্মী উপস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনায় এসেছেন তিনি।

মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর হয়েছে দাফন। বিএফডিসিতে আনা হয়নি মরদেহ। জানাজায় উপস্থিতি ছিল না বড় কোনও তারকার। বলছি চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেত্রী নাসিমা খানের কথা। গত ১১ অক্টোবর সন্ধ্যা সাড়ে সাতটায় ইন্তেকাল করেন চলচ্চিত্রের এই অভিনেত্রী।

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পূজায় গাড়ি নিয়ে বেরোনোর আগে মাথায় রাখুন ১০ সুরক্ষার নিয়ম
পূজায় গাড়ি নিয়ে বেরোনোর আগে মাথায় রাখুন ১০ সুরক্ষার নিয়ম
আইএমএফের শর্ত মানলে লাভ কী, আর ঝুঁকি কোথায়? 
আইএমএফের শর্ত মানলে লাভ কী, আর ঝুঁকি কোথায়? 
‘মন্ত্রীকে রাত জেগে প্রশ্ন পাহারা দিতে হলে কীভাবে সুষ্ঠু পরীক্ষা আশা করা যায়?’
‘মন্ত্রীকে রাত জেগে প্রশ্ন পাহারা দিতে হলে কীভাবে সুষ্ঠু পরীক্ষা আশা করা যায়?’
ইরানের নিহত নারী কমান্ডো সম্পর্কে যা জানা গেলো
ইরানের নিহত নারী কমান্ডো সম্পর্কে যা জানা গেলো
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম বরখাস্ত
লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম বরখাস্ত
অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ালো এনবিআর
অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ালো এনবিআর
ভারতীয় তরুণীকে ৯ লাখ ৫০ হাজার রুপি উপহার দিলেন মিস্টারবিস্ট
ভারতীয় তরুণীকে ৯ লাখ ৫০ হাজার রুপি উপহার দিলেন মিস্টারবিস্ট
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা