আগুন দেওয়ার পর সদরঘাট রোডে বাস চলাচল কমেছে

জবি প্রতিবেদক
২৯ অক্টোবর ২০২৩, ১৬:৫২আপডেট : ২৯ অক্টোবর ২০২৩, ১৬:৫২

রাজধানীর পুরান ঢাকার ইংলিশ রোডে আগুনের ঘটনার পর গুলিস্তান-সদরঘাট রোডে বাস চলাচল কমেছে।

রবিবার (২৯ অক্টোবর) ভোর থেকে সদরঘাটের বিভিন্ন রুটের বাস চলাচল স্বাভাবিক ছিল। তবে সকাল ১০টা নাগাদ আগুনের ঘটনার পর ছেড়ে যাওয়া বাসের সংখ্যা কমেছে।

সংশ্লিষ্টরা জানান, বাসে আগুন দেওয়ার ঘটনায় এখন বাস ছাড়ছেন না তারা। রাস্তায় যাত্রীও কম। এ জন্য পরিস্থিতি দেখে বাস ছাড়া হবে।

এর আগে, রবিবার সকাল সাড়ে ১০টার দিকে বিএনপি-জামায়াতের ডাকা হরতালে গুলিস্তান থেকে সদরঘাটে আসার সময় বিহঙ্গ পরিবহনের একটি বাসে যাত্রীবেশে ওঠা কয়েকজন আগুন দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গুলিস্তান থেকে যাত্রীবেশে চার জন বাসটিতে ওঠে। তাঁতী বাজার মোড়ে এসে তারা বাসে আগুন ধরিয়ে দেয়। তিন জন পালিয়ে গেলেও একজনকে গ্রেফতার করেছে বংশাল থানা-পুলিশ।

/আরকে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক