বনানীতে পথশিশুকে ধর্ষণের অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৫ জুলাই ২০২৫, ১৪:৪৯আপডেট : ১৫ জুলাই ২০২৫, ১৪:৪৯

রাজধানীর বনানীতে আট বছরের এক পথশিশু ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। পুলিশ জানিয়েছে, গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (১৪ জুলাই) দিবাগত রাতে শিশুটি ধর্ষণের শিকার হয়।

বনানী থানার এসআই মো. রফিক জানান, খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে ঢামেক হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে।

ওসিসির ভারপ্রাপ্ত সমন্বায়ক ডা. তাইয়েবা সুলতানা জানিয়েছেন, মঙ্গলবার (১৫ জুলাই) সকালে শিশুটির ফরেনসিক শেষ করা হয়েছে। এছাড়াও প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা দেওয়া হয়েছে। সব রিপোর্ট আশার পর পূর্ণাঙ্গ রিপোর্ট দেওয়া হবে। তবে প্রাথমিকভাবে ধর্ষণের আলামত তারা পেয়েছেন।

ধর্ষণের শিকার শিশুটি পুলিশকে জানিয়েছে, তাকে সোমবার রাত আনুমানিক ৮টার দিকে এক ব্যক্তি ডেকে নিয়ে মহাখালি এলাকার একটি হাসপাতালে পেছনে জোর পূর্বক ধর্ষণ করে। লোকটিকে দেখলে চিনতে পারবে বলে পুলিশকে জানিয়েছে। 

শিশুটির গ্রামের বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছায় বলে জানা গেছে। তবে সে বনানী এলাকায় ভাসমান। তার স্বজনদের সন্ধান করছে পুলিশ।

/এআইবি/জেইউ/এমকেএইচ/
সম্পর্কিত
রাজধানীর স্কুল ভবনের ১১ তলা থেকে নিচে পড়ে শিক্ষার্থী আহত
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
ব্র্যাড পিটের ভিডিও দেখে সামান্থা বললেন, ‘আমার মন এটা সহ্য করতে পারছে না’
ব্র্যাড পিটের ভিডিও দেখে সামান্থা বললেন, ‘আমার মন এটা সহ্য করতে পারছে না’
থাইল্যান্ডের বিখ্যাত পথের খাবার, যেগুলোর স্বাদ একবার হলেও নেবেন
থাইল্যান্ডের বিখ্যাত পথের খাবার, যেগুলোর স্বাদ একবার হলেও নেবেন
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
সর্বাধিক পঠিত
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র