ডেমরায় বাস-লেগুনা সংঘর্ষে নিহত ১

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ এপ্রিল ২০২৬, ২৩:৫৩ আপডেট : ২৭ এপ্রিল ২০২৬, ২৩:৫৩

রাজধানীর ডেমরায় বাস ও লেগুনার সংঘর্ষে জাহাঙ্গীর আলম (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন।

সোমবার (২৭ এপ্রিল) রাতে ডেমরা ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মৈকুলি গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।

জানা গেছে, দুর্ঘটনার পর পরই স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দু’জনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। যাচাই-বাছাই শেষে রাত সোয়া ১০টায় জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন দায়িত্বরত চিকিৎসক। আহত আরেকজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে ঢামেক হাসপাতালের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টার (ওসেক) রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহতদের হাসপাতালে নিয়ে আসা পথচারী দিপু বলেন, “লেগুনাটি যাত্রাবাড়ী থেকে রূপগঞ্জের বরপা যাচ্ছিল। আর বাসটি যাত্রাবাড়ীমুখী ছিল। দুর্ঘটনায় লেগুনার সব যাত্রাই কম-বেশি আহত হয়েছেন।” 

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক বলেন, নিহতের মরদেহটি ঢামেক মর্গে রাখা হয়েছে। আহত এক ব্যক্তি চিকিৎসাধীন। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

/আইএ/এআইবি/এবিএম/ 
সম্পর্কিত
রাজধানীর একটি বাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
ঢামেকে কারাবন্দির মৃত্যু
দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ডাক বিভাগের কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত ৩
সর্বশেষ খবর
রসগোল্লা বলে বোমা দিলেন প্রতিবেশী, মুখে নিয়ে কামড় দিতেই বিস্ফোরণে যুবকের মৃত্যু
রসগোল্লা বলে বোমা দিলেন প্রতিবেশী, মুখে নিয়ে কামড় দিতেই বিস্ফোরণে যুবকের মৃত্যু
কক্সবাজারে আবাসিক হোটেলে আগুন, নিরাপদে নামিয়ে আনা হলো পর্যটকদের
কক্সবাজারে আবাসিক হোটেলে আগুন, নিরাপদে নামিয়ে আনা হলো পর্যটকদের
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জাপানগামী বিমানযাত্রীদের জন্য নতুন নির্দেশনা
জাপানগামী বিমানযাত্রীদের জন্য নতুন নির্দেশনা
সর্বাধিক পঠিত
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
‘কাজ নেই তো বেতন নেই’ নীতিতে কারখানা বন্ধের পথে পোশাক মালিকরা
‘কাজ নেই তো বেতন নেই’ নীতিতে কারখানা বন্ধের পথে পোশাক মালিকরা
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি
রুশ তরুণীর আমন্ত্রণে বেলারুশের গ্রামে ভারতীয় ইউটিউবার
রুশ তরুণীর আমন্ত্রণে বেলারুশের গ্রামে ভারতীয় ইউটিউবার