জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩ শতক জমি উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৭ জুলাই ২০২৬, ২০:০৫আপডেট : ০৭ জুলাই ২০২৬, ২০:০৫

রাজধানীর কোতয়ালী এলাকায় অবৈধ দখলমুক্ত করে ওয়াকফ সম্পত্তির ১৩ দশমিক ০৮ শতক জমি উদ্ধার করেছে ঢাকা জেলা প্রশাসন। এ অভিযানে সরাসরি তদারকি করেন ঢাকার জেলা প্রশাসক ফরিদা খানম৷ 

মঙ্গলবার (৭ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়, ঢাকার বিচার শাখার জারি করা অফিস আদেশের আলোকে পরিচালিত এ উচ্ছেদ অভিযানে কোতয়ালী রাজস্ব সার্কেলাধীন ঢাকা মৌজার সিটি-২১ নম্বর খতিয়ানের সিটি ৬০২ নম্বর দাগভুক্ত জমি থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয়।

অভিযান শেষে উদ্ধার করা জমির দখল যথাযথ প্রক্রিয়ায় ওয়াকফ প্রশাসকের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সরকারি নির্দেশনা অনুযায়ী ওয়াকফ সম্পত্তি অবৈধ দখলমুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এ অভিযান পরিচালিত হয়।

উচ্ছেদ অভিযান পরিচালনা করেন কোতয়ালী রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মো. শাহরিয়ার আশরাফ। অভিযানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সার্বিক সহযোগিতা করে।

এ বিষয়ে জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, ‘‘ওয়াকফসহ সরকারি সম্পত্তি জনগণের সম্পদ। কোনও ব্যক্তি বা গোষ্ঠী বেআইনিভাবে এসব সম্পত্তি দখল করে রাখতে পারবে না। আইন অনুযায়ী অবৈধ দখলদারদের বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।’’

তিনি আরও বলেন, ‘‘সরকারের নির্দেশনা বাস্তবায়নে জেলা প্রশাসন ঢাকা সরকারি ও ওয়াকফ সম্পত্তি সংরক্ষণ, অবৈধ দখলমুক্তকরণ এবং প্রকৃত কর্তৃপক্ষের কাছে দখল বুঝিয়ে দিতে নিয়মিত অভিযান পরিচালনা করছে। জনস্বার্থে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।’’

/এআই/এমএএল/
সম্পর্কিত
নেপালে ১০ দিন পর সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার চীনা নাগরিক
কামরাঙ্গীরচরে হাজারো নাগরিকের প্লাস্টিক জমা দিয়ে কেনাকাটা
কাওরান বাজারে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু
সর্বশেষ খবর
আরও বড় পদে পাকিস্তানের সেনাপ্রধান
আরও বড় পদে পাকিস্তানের সেনাপ্রধান
শিক্ষক দিবসে শুভেচ্ছা জানালেন ঋতাভরী, নায়িকার আসল শিক্ষক কে
শিক্ষক দিবসে শুভেচ্ছা জানালেন ঋতাভরী, নায়িকার আসল শিক্ষক কে
কুষ্টিয়ার সেই পীরের মরদেহ কবরস্থান থেকে সরিয়ে দরবারে দাফনের অভিযোগ
কুষ্টিয়ার সেই পীরের মরদেহ কবরস্থান থেকে সরিয়ে দরবারে দাফনের অভিযোগ
জাতিসংঘে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের বৈঠকের সম্ভাবনা আছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জাতিসংঘে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের বৈঠকের সম্ভাবনা আছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল