বাবার জন্য ভোট চাইলো মেয়ে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জানুয়ারি ২০২০, ১৪:১৮আপডেট : ২৬ জানুয়ারি ২০২০, ১৫:২৬

মেয়েকে আদর করছেন আতিকুল ইসলাম ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী আতিকুল ইসলামের জন্য ভোট চেয়েছেন তার একমাত্র মেয়ে বুশরা আফরিন। রবিবার (২৬ জানুয়ারি) সকালে গুলশানের লেক শোর হোটেলে আতিকের নির্বাচনি ইশতেহার ঘোষণার অনুষ্ঠানে বাবার জন্য ভোট চান বুশরা।

আতিকুল ইসলামের মেয়ে বুশরা বুশরা বলেন, ‘মানুষের সঙ্গে মেশার অসম্ভব ক্ষমতা আছে আমার বাবার। তার কাছে কোনও কাজই অসম্ভব না। কখনও লুঙ্গি, গেঞ্জি পরে গান গেয়ে পোষা প্রাণীর সঙ্গে খেলা করেন। আবার কখনও বাচ্চাদের সঙ্গে ক্রিকেট খেলছেন। বাবা আসলে এমনই। কাজের প্রতি মনোযোগী এই মানুষটা আমার বিয়ের ঘরোয়া অনুষ্ঠানেও খুব একটা সময় দিতে পারেননি। তার কাছে দায়িত্ব আগে।’ 

তিনি বলেন, ‘আমার বাবা আমাকে ছাড়া আর কাউকে আমার মতো ভালোবাসেন না। তিনি যেরকম আমার বাবা, সেরকম একজন নগরপিতাও। সৎ, ব্যক্তিত্ববান, জবাবদিহিতায় বিশ্বাসী একজন মানুষ আমার বাবা। তার প্রতিটি কাজের জবাবদিহিতা নিশ্চিত করেন তিনি।’ 

মেয়েকে আদর করছেন বাবা মেয়ের কথা শোনার পর চেয়ার থেকে উঠে এসে মেয়েকে জড়িয়ে ধরে কপালে চুমু খান ও আদর করেন আতিক। ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাচনে ভোট দিয়ে বাবাকে জয়ী করার আহ্বান জানান বুশরা।

/এসও/এসটি/এমএমজে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক