কমেছে তাপমাত্রা, শুক্রবার থেকে বাড়তে পারে বৃষ্টি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মার্চ ২০২৩, ১৯:০৩আপডেট : ১৬ মার্চ ২০২৩, ২৩:০১

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি শুরু হয়েছে। কোথাও হালকা আবার কোথাও মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে। এতে রাজধানী ঢাকাসহ দেশের অনেক অঞ্চলে কমে এসেছে তাপমাত্রা। শুক্রবার (১৭ মার্চ) থেকে বৃষ্টি আরও কিছুটা বাড়বে। আগামী ২৩ মার্চ পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

বৃহস্পতিবার (১৬ মার্চ) প্রায় সারা দিন মেঘ আর রোদের লুকোচুরি ছিল রাজধানীর আকাশে। তাপমাত্রা খুব একটা বাড়েনি। বৃষ্টি হওয়ার কথা আবহাওয়া অধিদফতর জানালেও সন্ধ্যা পর্যন্ত ঢাকার কোথাও বৃষ্টি হয়নি। তবে অন্য এলাকায় বৃষ্টি হয়েছে।

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির বলেন, ‘বুধবার থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি শুরু হয়েছে। শুক্রবার থেকে এর পরিমাণ বাড়তে পারে। গতকাল এবং আজ রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেটের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হয়েছে। যদিও ঢাকায় সরাসরি হয়নি। কিন্তু আশেপাশের এলাকায় বৃষ্টি হওয়ায় গতকালের তুলনায় ঢাকার তাপমাত্রা কমে এসেছে। আগামী ২২ থেকে ২৩ মার্চ পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকতে পারে।’

আবহাওয়া অধিদফতর জানায়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশেপাশের এলাকায় অবস্থান করছে। দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ।

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাপমাত্রার বিষয়ে বলা হয়, সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। প্রায় অপরিবর্তিত থাকতে পারে রাতের তাপমাত্রা।

গত ২৪ ঘণ্টায় দেশের মধ্যে সর্বোচ্চ ৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে সিলেটে। এছাড়া ময়মনসিংহ ও রাজারহাটে ৫, নেত্রকোণায় ৪, তেঁতুলিয়া ও মাদারিপুরে ৩, যশোর, চাঁদপুর ও ঢাকায় ২, নোয়াখালীর মাইজদী কোর্ট, পটুয়াখালী ও টাঙ্গাইলে ১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এছাড়া ফরিদপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জের নিকলী, নীলফামারী ডিমলা, কুমিল্লা, চুয়াডাঙ্গা ও ভোলায় সামান্য বৃষ্টি হয়েছে বলে জানায় আবহাওয়া অধিদফতর।

/এসএনএস/আরকে/
সম্পর্কিত
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
চার অঞ্চলে ঝড়ের আভাস
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী