বিশ্বকে জলবায়ু সংক্রান্ত বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে হবে: পরিবেশমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মার্চ ২০২৩, ২০:২৪আপডেট : ১৬ মার্চ ২০২৩, ২০:২৪

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, কিছু জটিল জলবায়ু বিষয়ে আমাদের দুবাই, সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য কপ-২৮-এ ঐকমত্যে পৌঁছাতে হবে। ক্ষয়ক্ষতি মোকাবিলার জন্য তহবিলের উৎস অবশ্যই কপ-২৮-এ চূড়ান্ত করতে হবে। এই ক্ষয়ক্ষতির তহবিলগুলো অভিযোজন প্রয়োজনের জন্য অন্যান্য তহবিলের সঙ্গে কোনও আপস না করে নতুন ও অতিরিক্ত হওয়া উচিত।

তিনি বলেন, আমাদের ক্ষয়ক্ষতির তহবিলের কাঠামো এবং পরিচালনার পদ্ধতিতেও উল্লেখযোগ্য অগ্রগতি হওয়া দরকার, যাতে এটি যত তাড়াতাড়ি সম্ভব কার্যকর করা যায়।

বৃহস্পতিবার (১৬ মার্চ) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে ডেনমার্ক রাজ্যের রাষ্ট্রদূত উইনি এস্ট্রুপ পিটারসেন, আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আবদুল্লাহ খাসেফ আল হামুদি এবং আরব রিপাবলিক অব মিসরের চার্জ ডি অ্যাফেয়ার্স মিনা মাকারি। এ সময় তিনি এসব কথা বলেন।

মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব (প্রশাসন) ইকবাল আব্দুল্লাহ হারুন, অতিরিক্ত সচিব (জলবায়ু পরিবর্তন) মো. মনিরুজ্জামান, অতিরিক্ত সচিব (পরিবেশ) সঞ্জয় কুমার ভৌমিকসহ অন্য অনেকেই এ সময় উপস্থিত ছিলেন।

পরিবেশমন্ত্রী বলেন, ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস নাগালের মধ্যে রাখার জন্য ২০৩০ সালের মধ্যে বৈশ্বিক জিএইচজি নির্গমন ৪৩ শতাংশ কমাতে ‘মিটিগেশন ওয়ার্ক প্রোগ্রাম’-এ দলগুলোর ঐকমত্য পোষণ করতে হবে।  কপ-২৯-এ সিদ্ধান্ত গ্রহণের জন্য এনসিকিউজিতে কপ ২৮-এ উল্লেখযোগ্য অগ্রগতি থাকতে হবে। আমাদের জলবায়ু অর্থায়নের সংজ্ঞা চূড়ান্ত করতে হবে। এনসিকিউজিতে গৃহীত হওয়ার আগে আমরা উন্নত দেশগুলোর দ্বারা ১০০ বিলিয়ন মার্কিন ডলারের মাইলফলক অর্জনের জন্যও উন্মুখ; ১০০ বিলিয়ন মার্কিন ডলারের লক্ষ্য অর্জন না করে, একটি নতুন লক্ষ্য নির্ধারণ করা দলগুলোর কাছে বিশ্বাসযোগ্য হবে না।

বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি এস্ট্রাপ পিটারসেন বলেন, শুধু জলবায়ু পরিবর্তনের ঝুঁকিপূর্ণ দেশ হিসেবেই নয়, সফলভাবে এ ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ বিশ্বের শীর্ষ দেশগুলোর অন্যতম।

বাংলাদেশে নিযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লা আলী আব্দুল্লা খাসেইফ আলহমুদী আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী নভেম্বরে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য কপ-২৮ এ লস অ্যান্ড ড্যামেজ-সহ অন্যান্য এজেন্ডাতে উল্লেখযোগ্য অগ্রগতি হবে।

/এসএনএস/এনএআর/
সম্পর্কিত
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
এল নিনোর আসন্ন প্রত্যাবর্তনের প্রস্তুতি নিন: জাতিসংঘের সতর্কবার্তা
আগামী ৫ বছরে বৈশ্বিক উষ্ণায়নে নতুন রেকর্ডের শঙ্কা
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের