বৈশ্বিক জলবায়ু ঝুঁকি মোকাবিলায় আস্থার পরিবেশ সৃষ্টি করতে হবে: পরিবেশমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুলাই ২০২৪, ১৭:১৩আপডেট : ২৪ জুলাই ২০২৪, ১৭:১৩

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, জলবায়ু ঝুঁকি মোকাবিলায় প্রতিশ্রুত অর্থায়নের মাধ্যমে বিশ্বে আস্থার পরিবেশ সৃষ্টি করতে হবে। তিনি বলেন, ‘জলবায়ু কর্মকাণ্ডের জন্য ঝুঁকিপূর্ণ উন্নয়নশীল দেশগুলোকে উন্নত বিশ্ব প্রয়োজনীয় অর্থায়ন না করায় এক ধরনের আস্থাহীনতার পরিবেশ সৃষ্টি হয়েছে। এবিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য শিল্পোন্নত ধনী দেশগুলোকে এগিয়ে আসতে হবে।’

মঙ্গলবার (২৩ জুলাই) চীনের উহানে দুই দিনব্যাপী অনুষ্ঠিত অষ্টম ‘মিনিস্টিরিয়াল অন ক্লাইমেট অ্যাকশন’ শীর্ষক সম্মেলনের দ্বিতীয় দিনের সেশনে প্রদত্ত বক্তব্যে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।

বুধবার মন্ত্রণালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মন্ত্রী সাবের চৌধুরী জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ সরকার গৃহীত জাতীয় অভিযোজন পরিকল্পনা, মুজিব ক্লাইমেট প্রসপারিটি প্ল্যান, ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন প্রভৃতি বাস্তবায়নের উল্লেখ করেন। তিনি বলেন, ‘বাংলাদেশ নিজস্ব তহবিলের মাধ্যমে বাংলাদেশ ক্লাইমেট চেইঞ্জ ট্রাস্ট ফান্ড গঠন করেছে। কিন্তু এটি পর্যাপ্ত নয়।’ মন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশ বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর অন্যতম হওয়ায় উন্নত বিশ্বকে বাংলাদেশে জলবায়ু অর্থায়ন বৃদ্ধি করতে হবে।’

পরিবেশমন্ত্রী এর আগে অষ্টম মিনিস্টিরিয়াল অন ক্লাইমেট অ্যাকশনের প্রথম দিনে সাইডলাইনে কপ২৮ এর প্রেসিডেন্ট ড. সুলতান আহমেদ আল জাবের এবং চীনের মিনিস্টার ফর ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্ট ড. হুয়াং রুংকির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। বৈঠকে তারা পরিবেশ ও জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন এবং একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

পরিবেশমন্ত্রীর সঙ্গে জলবায়ু সম্মেলনে উপস্থিত বাংলাদেশ প্রতিনিধি দলের সদস্যরা হলেন— পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (জলবায়ু পরিবর্তন) ইকবাল আব্দুল্লাহ হারুন, পরিবেশ অধিদফতরের পরিচালক (বায়ুমান ব্যবস্থাপনা) মো. জিয়াউল হক, উপপরিচালক (আন্তর্জাতিক কনভেনশন) হারুন-অর-রশিদ প্রমুখ।

/এসএনএস/এপিএইচ/
সম্পর্কিত
পরিবেশ রক্ষায় জিরো টলারেন্স নীতিতে সরকার
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা চান পরিবেশমন্ত্রী
বনের জমিতে বেসরকারি প্রতিষ্ঠানের রাস্তা নির্মাণ, উচ্ছেদ অভিযানে বিএনপি নেতাদের বাধা
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের