পরিবেশবান্ধব প্রযুক্তির এসি-ফ্রিজ ব্যবহারের আহ্বান উপদেষ্টার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৫৫আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৫৫

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ওজোনস্তর রক্ষায় পরিবেশবান্ধব প্রযুক্তির ফ্রিজ ও এসি এবং নন-সিএফসি ইনহেলার ব্যবহার করা উচিত। টেকনিশিয়ানদেরও ওজোনস্তরের জন্য ক্ষতিকারক পদার্থ নির্গমন রোধে সচেতন থাকতে হবে।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের পরিবেশ অধিদফতরে অনুষ্ঠিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘আমাদের ব্যবহৃত যন্ত্রপাতির সঠিক রক্ষণাবেক্ষণ করলে পরিবেশ রক্ষা করা সম্ভব। ত্বকের ক্যানসার ও চোখের ছানি পড়া রোধে ওজোনস্তর রক্ষা জরুরি। এ জন্য বিশ্ববাসীকে একসঙ্গে কাজ করতে হবে।’

‘উপদেষ্টা নারীদের আরও সচেতন হওয়ার পরামর্শ দেন, কারণ তারা ফ্রিজ বা এসি কেনার সময় সিদ্ধান্ত দিয়ে থাকেন।’ এছাড়া গণমাধ্যমকে জনসচেতনতা তৈরির কাজে ভূমিকা রাখতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পরিবেশ মন্ত্রণালয়ের সচিব, জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) আবাসিক প্রতিনিধি এবং পরিবেশ অধিদফতরের মহাপরিচালক। এ সময় চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এর আগে মঙ্গলবার সকালে বিশ্ব ওজোন দিবস উপলক্ষে শাহবাগ থেকে জাতীয় শহীদ মিনার পর্যন্ত একটি র‍্যালি অনুষ্ঠিত হয়, যেখানে ওজোনস্তর রক্ষার বার্তা দেওয়া হয়।

/এসএনএস/আরকে/
সম্পর্কিত
ভোটে ‘কারচুপি’র অভিযোগ, রিজওয়ানাকে জিজ্ঞাসাবাদের দাবি তাহেরের
‘সরকারের পক্ষ থেকে সার্কভুক্ত দেশগুলোর প্রতিনিধিদের দাওয়াত দেওয়া হয়েছে’
এক বছরে সম্পদ কমেছে রিজওয়ানার, বিদেশে দায় আছে খলিলুরের
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান