বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক শামসুজ্জামান খান মারা গেছেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ এপ্রিল ২০২১, ১৫:০৩আপডেট : ১৪ এপ্রিল ২০২১, ১৮:১৮

বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক এবং পরিচালনা পর্ষদের সভাপতি অধ্যাপক শামসুজ্জামান খান মারা গেছেন। বুধবার (১৪ এপ্রিল) দুপুর ২টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি করোনায় আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।

বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন বাংলা একাডেমির বর্তমান মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী শামসুজ্জামান খানকে মানিকগঞ্জে মায়ের কবরে দাফন করা হবে।

বিশিষ্ট এই ফোকলোরবিদের মৃত্যুতে শোক জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী প্রমুখ।

উল্লেখ্য, গত ৮ এপ্রিল অধ্যাপক শামসুজ্জামান খান করোনা আক্রান্ত হন। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।

শামসুজ্জামান খানের উল্লেখযোগ্য কাজ ‘বাংলাদেশের লোকজ সংস্কৃতি গ্রন্থমালা’ শিরোনামে ৬৪ খণ্ডে ৬৪ জেলার লোকজ সংস্কৃতির সংগ্রহশালা সম্পাদনা এবং ১১৪ খণ্ডে ‘বাংলাদেশের ফোকলোর সংগ্রহমালা’ সম্পাদনা। কাজের স্বীকৃতি হিসেবে একুশে পদক, বাংলা একাডেমি পুরস্কার, স্বাধীনতা পুরস্কার, অগ্রণী ব্যাংক পুরস্কার, কালুশাহ পুরস্কার, দীনেশচন্দ্র সেন ফোকলোর পুরস্কার,শহীদ সোহরাওয়ার্দী জাতীয় গবেষণা পুরস্কারসহ নানা পুরস্কার পেয়েছেন তিনি।

আরও পড়ুন-

বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান আইসিইউতে

/এসও/এসএমএ/ইএইচএস/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হাওর ভ্রমণে মেনে চলুন প্রশাসনের ১৩ নির্দেশনা
হাওর ভ্রমণে মেনে চলুন প্রশাসনের ১৩ নির্দেশনা
‘বাংলাদেশ-চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক অন্যতম চালিকাশক্তি’
‘বাংলাদেশ-চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক অন্যতম চালিকাশক্তি’
ট্রান্সফার নাটকের মাঝেই অ্যাতলেতিকোর অনুশীলনে অনুপস্থিত আলভারেজ!
ট্রান্সফার নাটকের মাঝেই অ্যাতলেতিকোর অনুশীলনে অনুপস্থিত আলভারেজ!
নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ২২, নিখোঁজ চার শতাধিক পর্যটক
নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ২২, নিখোঁজ চার শতাধিক পর্যটক
সর্বাধিক পঠিত
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের
রহস্য উদঘাটন করে পিবিআই বলছে ঘটনাটি ‘গোপন সম্পর্কের’ বলি
রহস্য উদঘাটন করে পিবিআই বলছে ঘটনাটি ‘গোপন সম্পর্কের’ বলি
এক কক্ষ নিয়ে দুই এমপির ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা
এক কক্ষ নিয়ে দুই এমপির ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা
আসিয়ান কাপে বাংলাদেশ দল ঘোষণা, ডুলির ডাকে সাড়া দিচ্ছেন না অনেকে!
আসিয়ান কাপে বাংলাদেশ দল ঘোষণা, ডুলির ডাকে সাড়া দিচ্ছেন না অনেকে!
রংপুরের পুলিশ কমিশনারের বদলি, দায়িত্ব পেলেন মাহবুবুর রশিদ
রংপুরের পুলিশ কমিশনারের বদলি, দায়িত্ব পেলেন মাহবুবুর রশিদ