মরক্কোয় ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

বাংলা ট্রিবিউন ডেস্ক
১০ সেপ্টেম্বর ২০২৩, ০৩:১৪আপডেট : ২১ অক্টোবর ২০২৩, ১২:২১

মরক্কোতে ভূমিকম্পে হতাহতের ঘটনায় গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  জি-২০ সম্মেলনে যোগদানের জন্য বর্তমানে ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থানরত শেখ হাসিনা শনিবার (৯ সেপ্টেম্বর) মরক্কোর প্রধানমন্ত্রী আজিজ আখানুচের কাছে পাঠানো এক চিঠিতে সম্প্রতি মরক্কোতে ভূমিকম্পে হতাহতের ঘটনায় দুঃখ ও শোক  প্রকাশ করেন।

মরক্কোর প্রধানমন্ত্রীকে পাঠানো  শোক বার্তায় শেখ হাসিনা  বলেন, ‘গত রাতে মরক্কোর এটলাস পর্বতমালায় আঘাত হানা বিধ্বংসী ভূমিকম্পে আট শতাধিক মানুষের মৃত্যু এবং শতাধিক ব্যক্তি আহত হওয়ার ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত।’

তিনি বলেন, বাংলাদেশের জনগণ, সরকার এবং ব্যক্তিগত পক্ষ থেকে আমি এই মর্মান্তিক ঘটনায়  এই বিপুল সংখ্যক মানুষের প্রাণহানি এবং সম্পত্তি ধ্বংসের জন্য গভীর সমবেদনা জানাচ্ছি।

তিনি আরও বলেন, ‘আমরা নিহত ব্যক্তিদের  আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকের এই মুহূর্তে আমরা শোকাহত পরিবারের সদস্যদের এবং মরক্কোর জনগণের সাথে আছি।’

তিনি আরও বলেন, মহান আল্লাহ তাদের অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি ও ধৈর্য দান করুন এবং আহতদের দ্রুত সুস্থতা দান করুন।

সূত্র: বাসস

/এমএস/
সম্পর্কিত
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই কোম্পানির প্রতিনিধিদলের সাক্ষাৎ  
প্রথম সফরে মালয়েশিয়া যাবেন প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম