বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা সেকেন্দার হোসেন আর নেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ নভেম্বর ২০২৩, ২০:০৮আপডেট : ১৪ নভেম্বর ২০২৩, ২০:২৯

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ঢাকা জেলা কমিটির সাবেক সম্পাদক সেকেন্দার হোসেন মারা গেছেন। হৃদরোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে ঢাকার একটি হাসপাতালে মারা যান তিনি। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। দলটির সাধারণ সম্পাদক সাইফুল হক শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এক বিবৃতিতে সাইফুল হক জানান, সেকেন্দার হোসেন স্ত্রী ও এক সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ছাত্র আন্দোলন থেকে পরবর্তী সময়ে তিনি নবাবগঞ্জ-দোহার অঞ্চলে কৃষক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। বিপ্লবী কৃষক সংহতির কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন তিনি। ২০১৮ সালে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী হিসেবে কোদাল প্রতীকে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন।

বিবৃতিতে বলা হয়, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রয়াত সভাপতি খন্দকার আলী আব্বাসের ঘনিষ্ঠ সহকর্মী হিসাবে সেকেন্দার হোসেন রাজনৈতিকভাবে বেড়ে ওঠেন। গত ২৮ অক্টোবর ঢাকায় গণতন্ত্র মঞ্চের সমাবেশেও অংশ নিয়েছিলেন তিনি।

/এএজে/আরকে/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম