অভিভাবক হিসেবে কিছু বিষয়ে গুরুত্ব দেওয়া উচিত: শারমীন সুলতানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ডিসেম্বর ২০১৮, ১৯:২৮আপডেট : ১১ ডিসেম্বর ২০১৮, ১৯:৪২

শারমীন সুলতানা (ছবি: সাজ্জাদ হোসেন)

সন্তানদের স্কুলে পাঠানোর পাশাপাশি অভিভাবক হিসেবে কিছু বিষয়ে গুরুত্ব দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন একজন শিক্ষার্থীর অভিভাবক শারমীন সুলতানা। তিনি বলেন, ‘সন্তান যখন কোনও স্কুলে যায়, বাবা-মা’দের কিছু শেখাতে হয় না। কিন্তু যখন তারা অভিভাবক, তখন তার কিছু বিষয়ে গুরুত্ব দেওয়া উচিত।’

মঙ্গলবার (১১ ডিসেম্বর) বাংলা ট্রিবিউন আয়োজিত ‘শিক্ষক-শিক্ষার্থী সম্পর্ক’ শীর্ষক বৈঠকিতে তিনি এসব কথা বলেছেন।

ব্যক্তি জীবনের অভিজ্ঞতা তুলে ধরে এসময় তিনি আরও বলেন, ‘গতানুগতিক যে স্কুলগুলা আছে, তার চেয়ে ভিন্ন একটি স্কুলে আমি আমার সন্তানকে পড়িয়েছি। এখানে ভিন্ন বলছি কারণ, শিশুর যে একটা অধিকার, তার চাওয়া পাওয়া, তার কিছু বলার থাকলে কর্তৃপক্ষ কিন্তু অনেক গুরুত্ব দেয়।’

মাহমুদুল হকের সঞ্চালনায় বৈঠকিতে আরও অংশ নিয়েছেন ভিকারুননিসা নূন স্কুলের শিক্ষক সৈয়দা তানজীনা ইমাম, সহজপাঠ ট্রাস্টি এবং কথাশিল্পী পারভেজ হোসেন, ইউনিভারসিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) প্রফেসর সুমন রহমান, শিক্ষা বিষয়ক গবেষক ফারহানা মান্নান এবং বাংলা ট্রিবিউনের প্রধান প্রতিবেদক উদিসা ইসলাম।

রাজধানীর পান্থপথে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এই বৈঠকি সরাসরি সম্প্রচার করেছে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ। পাশাপাশি এই আয়োজন বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ দেখানো হয়। 

শিক্ষক-শিক্ষার্থী বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা উচিত: ফারহানা মান্নান 

শিক্ষকদের প্রশিক্ষণের অভাব আছে: তানজীনা ইমাম

শিশুর জন্য অভয়ের জায়গা তৈরি হবে বিদ্যালয়ে: পারভেজ হোসেন

শিক্ষার্থী এবং শিক্ষক হবেন জ্ঞানের সহ-উৎপাদক: সুমন রহমান

/এসও/এএইচ/
সম্পর্কিত
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
সর্বশেষ খবর
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী