হারজিত যাই হোক ফল মেনে নেবো: আতিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ফেব্রুয়ারি ২০২০, ০৯:০৩আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২০, ০৯:২৪

ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন মেয়র প্রার্থী আতিকুল ইসলাম নির্বাচনে হারজিত যাই হোক ফলাফল মেনে নেবেন বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। তিনি বলেন, নির্বাচনে হারজিত থাকবেই। ফলাফল যাই হোক তা মেনে নিতে আমি প্রস্তুত আছি।
শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ৮টা ১৪ মিনিটে উত্তরার নওয়াব হাবিবুল্লাহ স্কুল অ্যান্ড কলেজের ১২ নম্বর ভোটকেন্দ্রে ভোট প্রদান শেষে তিনি এ কথা বলেন। এ সময় তার স্ত্রী, মেয়েসহ পরিবারের সদস্যরা সঙ্গে ছিলেন।
মেয়র প্রার্থী আতিক বলেন, যদি আমার বিপক্ষের প্রার্থী জয়ী হন তাহলে আমি তার সঙ্গে সিটি পরিচালনায় ৯ মাসের অভিজ্ঞতা শেয়ার করবো। আমি যদি জয়ী হই তবে সবার সঙ্গে আলাপ-আলোচনা করে কাজ করবো। আমি বিজয়ী হলে সুন্দর, স্বাস্থ্যকর ও আধুনিক সিটি করপোরেশন উপহার দেবো।
উত্তরার নওয়াব হাবিবুল্লাহ স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রে আতিকুল ইসলাম তিনি বলেন, আমি এই কেন্দ্রে প্রথম ভোট দিলাম। ভোট দিতে খুব ভালো লেগেছে। কারণ হাতে কোনও কালি লাগে নাই। সকাল সকাল এসে ভোট দিতে আমি সবাইকে আহ্বান জানাচ্ছি।
আতিকুল ইসলাম বলেন, ১০ জানুয়ারি থেকে ভোটের প্রচারণা শুরু করেছি। আজ ফেব্রুয়ারির ১ তারিখে ভোট। এই মাসটি খুব গুরুত্বপূর্ণ। প্রথমেই ভাষা শহীদদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি।

/এসজেএ/ওআর/এমএমজে/
সম্পর্কিত
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
ইনার হুইল ক্লাব ঢাকা বুড়িগঙ্গা ৩৪৫ এর কার্যনির্বাহী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
খিলগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
দিল্লি পুলিশকে ‘গুন্ডা’ বললেন নাসিরুদ্দিন শাহ
দিল্লি পুলিশকে ‘গুন্ডা’ বললেন নাসিরুদ্দিন শাহ
নিট পরীক্ষা পুরোপুরি বাতিল চায় বিজয়ের টিভিকে 
নিট পরীক্ষা পুরোপুরি বাতিল চায় বিজয়ের টিভিকে 
অবসরের আভাস দিয়ে মার্টিনেজ, ‘এটাই সরে দাঁড়ানোর সময় কিনা ভাবছি’
অবসরের আভাস দিয়ে মার্টিনেজ, ‘এটাই সরে দাঁড়ানোর সময় কিনা ভাবছি’
রাহুলের বিক্ষোভে কংগ্রেসকে নিশানা, সমালোচনায় আম আদমি পার্টি
রাহুলের বিক্ষোভে কংগ্রেসকে নিশানা, সমালোচনায় আম আদমি পার্টি
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু