এবার অসহায় মানুষদের ঈদের পোশাক দিলেন ডাকসুর সৈকত

ঢাবি প্রতিনিধি
২৩ মে ২০২০, ১৭:১০ আপডেট : ২৩ মে ২০২০, ১৭:৫৭

এবার অসহায় মানুষদের ঈদের পোশাক দিলেন ডাকসুর সৈকত দেশে করোনা প্রাদুর্ভাবের শুরু থেকে কর্মহীন হয়ে পড়া মানুষদের টানা ৬২ দিন নিজের উদ্যোগে রান্না করে খাবার দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদস্য তানভীর হাসান সৈকত। টিএসসিতে প্রতিদিন এক কাপড়ে যারা খাবার নিতেন, এবার সেই মানুষগুলোর হাতে ঈদের নতুন পোশাক তুলে দিলেন তিনি।

তানভীর হাসান সৈকত জানান, অসহায় প্রায় ৫০০ মানুষকে ঈদের নতুন পোশাক দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার (২১ মে) ১০০ শিশুকে নতুন জামা, শুক্রবার (২২ মে) শিশুদের মায়েদের ২০০ শাড়ি এবং শনিবার (২৩ মে) বাবাদের মাঝে ৪০০ পাঞ্জাবি ও ৫০টি লুঙ্গি বিতরণ করা হয়।

তিনি আরও  জানান, শুরু থেকেই খাবার এবং ঈদের কাপড়ের জন্য রাজনৈতিক ব্যক্তি থেকে শুরু করে সাংবাদিক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং বিভিন্ন পেশার মানুষ তাকে আর্থিক সহযোগিতা করে আসছেন। এ জন্য তাদের কাছে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এবার অসহায় মানুষদের ঈদের পোশাক দিলেন ডাকসুর সৈকত জানতে চাইলে ছাত্রলীগের সাবেক সদস্য তানভীর হাসান সৈকত বাংলা ট্রিবিউনকে  বলেন, ‘অসহায় মানুষগুলো আজকে প্রায় দুই মাস ধরে খাবার গ্রহণ করছে। আমি খেয়াল করেছি, তাদের বেশির ভাগ একই কাপড় পরে প্রতিদিন খাবার নিতে আসেন। বিষয়টি আমার কাছে খারাপ লেগেছে। তাই ঈদের নতুন কাপড় দিয়ে তাদের মুখে হাসি ফোটানোর সাধ্য মতো চেষ্টা করছি। আর মানুষের মৌলিক চাহিদার মধ্যে প্রথমে খাদ্য তারপর বস্ত্র। তাই তাদের এ দুটি চাহিদা মেটানোর চেষ্টা করেছি৷।’

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে অনলাইন এডিটরস ফোরামের শোক
তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে অনলাইন এডিটরস ফোরামের শোক
‘দলের নারী নেত্রীরা এমন হলে তাদের পুরুষ নেতাদের কী অবস্থা’
‘দলের নারী নেত্রীরা এমন হলে তাদের পুরুষ নেতাদের কী অবস্থা’
সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম