লকডাউন এলাকায় এখনও প্রবেশ-বের হওয়ার চেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুন ২০২০, ১৭:২৮ আপডেট : ১৫ জুন ২০২০, ১৭:৪৯

যথাযথ কারণ দেখিয়ে লকডাউন এলাকা থেকে বের হওয়ার চেষ্টা রাজধানীর পূর্ব রাজাবাজার এলাকা সোমবার (১৫ জুন) লকডাউনের ষষ্ঠ দিন পার করছে। ওই এলাকায় প্রবেশ ও বের হওয়া কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হলেও এখনও অনেকেই প্রবেশের চেষ্টা করছেন। আবার ছোটখাটো নানা কারণ দেখিয়ে বের হওয়ারও চেষ্টা করছেন অনেকে। তবে পুলিশের কঠোর অবস্থানের কারণে তা সম্ভব হচ্ছে না।

সোমবার (১৫ জুন) ওই এলাকার সার্ভিস গেটে অনেককে ভেতরে প্রবেশের জন্য দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তারা নানা কারণ দেখিয়েছেন। কিন্তু পুলিশ কোনোভাবেই তাদের প্রবেশ করতে দেওয়া হয়নি।

সকালে চট্টগ্রাম থেকে ঢাকায় এসে পৌঁছান ব্যবসায়ী রবিউল। তিনি পূর্ব রাজাবাজার এলাকার বাসিন্দা। লকডাউনের আগে ৮ জুন তিনি চট্টগ্রাম গিয়েছিলেন ব্যবসায়ের কাজে, আজ ফিরেছেন। কিন্তু কোনোভাবেই তিনি এলাকায় প্রবেশ করতে পারছেন না।

লকডাউন এলাকা বাংলা ট্রিবিউনকে রবিউল বলেন, লকডাউন হয়েছে জানি। তাই বলে এত কড়াকড়ি হবে বুঝতে পারিনি। পুলিশকে বারবার অনুরোধ করেছি, অন্তত ৩০ মিনিটের জন্য যেতে দেন। বাসায় কেউ নেই। আমার সব কাগজপত্র বাসায়, সেগুলো নিয়েই বেরিয়ে আসবো। কিন্তু কোনোভাবেই পুলিশ তা মানতে রাজি হচ্ছে না। এই মুহূর্তে আমার কোথাও যাওয়ারও সুযোগ নেই।

রবিউল ছাড়াও উপস্থিত অন্যরাও বিভিন্ন ধরনের কারণ দেখিয়েছেন ভেতরে প্রবেশের জন্য। তবে পুলিশ তাদের ফেরত পাঠিয়েছে। অন্য ৭টি গেটে পুলিশের উপস্থিতি না থাকলেও তেমন কাউকে সেখানে দেখা যায়নি।

এদিকে এলাকাবাসীর সুবিধার্থে বেশ কয়েকটি কাঁচাবাজারের ভ্যান এলাকায় রয়েছে। বাসিন্দারা প্রয়োজনীয় পণ্য সেখান থেকে কিনতে পারছেন।

লকডাউন এলাকা লকডাউন এলাকার সার্ভিস গেটে কর্তব্যরত শেরেবাংলানগর থানার সাব-ইন্সপেক্টর ওয়াজেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ওই এলাকায় অবস্থানরত সংবাদকর্মী, ডাক্তার ও নার্স ছাড়া কাউকেই মুভ করতে দিচ্ছি না। সকাল থেকে অনেকেই চেষ্টা করেছেন এলাকায় প্রবেশ করতে। এছাড়াও ছোটখাটো কারণ দেখিয়ে অনেকেই বের হতে চেয়েছেন। তাদের বুঝিয়ে ফেরত পাঠানো হয়েছে। যারা চিকিৎসা নিতে যাচ্ছেন, তাদের বের হতে দেওয়া হয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন:
পূর্ব রাজাবাজার লকডাউন, এলাকা ছেড়েছেন অনেকেই

ছবিতে পূর্ব রাজাবাজারের লকডাউন

/এইচএন/টিটি/
সম্পর্কিত
অস্বাস্থ্যকর বাতাস নিয়ে বিশ্ব তালিকায় যৌথভাবে সপ্তম স্থানে ঢাকা
রাজধানীতে সরকারি স্টাফ কোয়ার্টারে তালাবদ্ধ ঘর থেকে নারীর লাশ উদ্ধার
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার 
সর্বশেষ খবর
ট্যুরিস্ট পুলিশে ১০ পদে নিয়োগ, আবেদন শুরু ১ অক্টোবর
ট্যুরিস্ট পুলিশে ১০ পদে নিয়োগ, আবেদন শুরু ১ অক্টোবর
মাসভেদে বদলে যায় মালদ্বীপের রূপ, কখন গেলে পাবেন সেরা অভিজ্ঞতা?
মাসভেদে বদলে যায় মালদ্বীপের রূপ, কখন গেলে পাবেন সেরা অভিজ্ঞতা?
জাল কাগজে রেলের জমিতে কৃষি উন্নয়ন করপোরেশনের সেচ প্রকল্প
জাল কাগজে রেলের জমিতে কৃষি উন্নয়ন করপোরেশনের সেচ প্রকল্প
কেন কোহলি ‘চেজ মাস্টার’, সংখ্যাতেই মিলছে উত্তর
কেন কোহলি ‘চেজ মাস্টার’, সংখ্যাতেই মিলছে উত্তর
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ