রোগী স্থানান্তরের পর সিলগালা করা হবে সাহাবউদ্দিন মেডিক্যাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুলাই ২০২০, ০৩:২২আপডেট : ২০ জুলাই ২০২০, ১১:৫১

রোগী স্থানান্তরের পর সিলগালা করা হবে সাহাবউদ্দিন মেডিক্যাল করোনাভাইরাস আক্রান্ত কয়েকজন রোগী ভর্তি থাকায় অনিয়ম ও অসঙ্গতি থাকার পরও রাতে সিলগালা করা হয়নি রাজধানীর সাহাবউদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতাল। রবিবার (১৯ জুলাই) দিবাগত রাতে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানান। তিনি বলেন, কয়েকজন রোগী থাকায় রাতে হাসপাতালটি সিলগালা করা যায়নি। রোগী অন্যত্র শিফট করার ব্যবস্থা করা হচ্ছে। রোগীদের চিকিৎসা নিরবচ্ছিন্ন করতে এবং তাদের যাতে কোনও বিঘ্ন না ঘটে সেদিক বিবেচনা করে হাসপাতালটি সিলগালা করা হয়নি। রোগী খালি করার পর এটি সিলগালা করা হবে।
প্রসঙ্গত, রবিবার (১৯ জুলাই) বিকালে রাজধানীর গুলশানে সাহাবউদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। করোনা পরীক্ষা নিয়ে জালিয়াতি করার অভিযোগ পাওয়া গেছে ওই হাসপাতালটির বিরুদ্ধে। নেগেটিভ রোগীকে করোনা পজিটিভ বলে হাসপাতালে ভর্তি রেখে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। এছাড়া বিভিন্ন ধরনের অসঙ্গতি পেয়েছে র‌্যাব। হাসপাতালটির দুজন কর্মকর্তাকে র‌্যাবের হেফাজতে নেওয়া হয়েছে।
সারোয়ার আলম বলেন, ‘বিভিন্ন ধরনের অনিয়ম ও অসঙ্গতি পেয়েছি সাহাবউদ্দিন হাসপাতালে। এজন্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

রোগী স্থানান্তরের পর সিলগালা করা হবে সাহাবউদ্দিন মেডিক্যাল
অভিযানে হাসপাতাল থেকে অসংখ্য অননুমোদিত কিট উদ্ধার করেছে র‌্যাব। এসব কিট কীভাবে প্রতিষ্ঠানটি নিয়ে এসেছে তার কোনও সঠিক উত্তর দিতে পারেনি। সাহাবউদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতালটি রোগীদের টেস্ট না করেই ভুয়া রিপোর্ট দিয়েছে বলে অভিযোগ পেয়েছে র‌্যাব। হাসপাতাল থেকে ভুয়া ও জাল রিপোর্ট উদ্ধার করা হয়েছে। এসব রিপোর্ট প্রদানের ক্ষেত্রে প্রতিষ্ঠানটি সরকারি কর্মকর্তাদের স্বাক্ষর জাল ও কম্পিউটারে স্ক্যান করে বসিয়ে নিতো বলেও জানিয়েছে র‌্যাব। এছাড়া প্রতিষ্ঠানটির অ্যান্টিবডি টেস্টের কোনও অনুমোদন না থাকলেও তারা কিট দিয়ে বিভিন্ন মানুষকে অ্যান্টিবডি টেস্ট করেছে বলে জানিয়েছেন সারোয়ার আলম। তিনি বলেন, ‘অ্যান্টিবডি টেস্ট করার তাদের কোনও অনুমোদন ছিল না। কিন্তু তারপরও তারা অ্যান্টিবডি টেস্ট করেছে।’

রোগী স্থানান্তরের পর সিলগালা করা হবে সাহাবউদ্দিন মেডিক্যাল

/এআরআর/এমআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হাসপাতালের গ্যারেজে অ্যাম্বুলেন্সে আগুন
হাসপাতালের গ্যারেজে অ্যাম্বুলেন্সে আগুন
নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, সন্ত্রাসবিরোধী মামলায় স্কুলছাত্র কারাগারে
নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, সন্ত্রাসবিরোধী মামলায় স্কুলছাত্র কারাগারে
হামের ধাক্কায় ঋণের বোঝা, চিকিৎসা ব্যয়ে বিপাকে অধিকাংশ পরিবার
হামের ধাক্কায় ঋণের বোঝা, চিকিৎসা ব্যয়ে বিপাকে অধিকাংশ পরিবার
ঢাকায় সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ এলখারেজি
ঢাকায় সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ এলখারেজি
সর্বাধিক পঠিত
জুলাই কুস্তিগিরদের আগাম অভিনন্দন, মাইর একটাও মাটিতে পড়বে না: মাহফুজ আলম
জুলাই কুস্তিগিরদের আগাম অভিনন্দন, মাইর একটাও মাটিতে পড়বে না: মাহফুজ আলম
৫ আগস্টের ছুটি কারা পাবেন, কারা পাবেন না
৫ আগস্টের ছুটি কারা পাবেন, কারা পাবেন না
ভূমি অফিসের সব কর্মকর্তাকে একসঙ্গে বরখাস্ত, কারণ জানালেন জেলা প্রশাসক
ভূমি অফিসের সব কর্মকর্তাকে একসঙ্গে বরখাস্ত, কারণ জানালেন জেলা প্রশাসক
নাম পাল্টালো বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ
নাম পাল্টালো বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ
কেন বাড়িঘর ফেলে চলে যাচ্ছেন টেকনাফের মানুষ, জনপ্রতিনিধিরাও আতঙ্কে
কেন বাড়িঘর ফেলে চলে যাচ্ছেন টেকনাফের মানুষ, জনপ্রতিনিধিরাও আতঙ্কে