নকল মাস্ক সরবরাহ: শারমিনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ অক্টোবর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ সেপ্টেম্বর ২০২০, ১৫:২৬আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২০, ১৫:২৭

শারমিন জাহান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের করোনা ইউনিটে ‘এন৯৫’ মাস্কের পরিবর্তে নকল ও ত্রুটিপূর্ণ মাস্ক সরবরাহের অভিযোগে মামলার তদন্ত প্রতিবেদনের জন্য আগামী ২০ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত। সরবরাহকারী প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী শারমিন জাহানের বিরুদ্ধে এ মামলা করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর) মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু এদিন মামলার তদন্ত সংস্থা গোয়েন্দা (ডিবি) পুলিশ প্রতিবেদন জমা দিতে পারেনি। এজন্য ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাফুজ্জামান আনছারী প্রতিবেদনের জন্য নতুন এ তারিখ ঠিক করেন।

এর আগে গত ২৫ জুলাই আদালত শারমিন জাহানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে ২৮ জুলাই তাকে কারাগারে পাঠানো হয়। গত ২৪ জুলাই রাত সাড়ে ১০টায় তাকে শাহবাগ এলাকা থেকে ডিবি পুলিশ গ্রেফতার করেন। 

গত ২৩ জুলাই নকল মাস্ক সরবরাহের ঘটনায় রাতে বিএসএমএমইউয়ের প্রক্টর অধ্যাপক ডা. মোজাফফর আহমেদ বাদী হয়ে শাহবাগ থানায় প্রতারণার অভিযোগে মামলাটি দায়ের করেন। এ মামলায় এন৯৫ মাস্ক সরবরাহকারী প্রতিষ্ঠান অপরাজিতা ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী শারমিন জাহানকে আসামি করা হয়।

আরও পড়ুন:
নকল মাস্ক সরবরাহের ঘটনায় বঙ্গবন্ধু মেডিক্যালের মামলা

/টিএইচ/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একজনে মজুত করেছেন ১৫ হাজার লিটার সয়াবিন তেল
একজনে মজুত করেছেন ১৫ হাজার লিটার সয়াবিন তেল
১ কিলোমিটার দৌড়ে পাঁচ ছিনতাইকারীকে ধরলো পুলিশ, মিললো ২৫ দিন আগের অধ্যক্ষের ফোনও
১ কিলোমিটার দৌড়ে পাঁচ ছিনতাইকারীকে ধরলো পুলিশ, মিললো ২৫ দিন আগের অধ্যক্ষের ফোনও
জিরাবোঝাই ট্রাক আটকে ৫ লাখ টাকা চাঁদা দাবি, ছাত্রদলের সাবেক নেতা গ্রেফতার 
জিরাবোঝাই ট্রাক আটকে ৫ লাখ টাকা চাঁদা দাবি, ছাত্রদলের সাবেক নেতা গ্রেফতার 
আওয়ামী লীগ কী করে সারা দেশে মিছিল করলো, প্রশ্ন গোলাম পরওয়ারের 
আওয়ামী লীগ কী করে সারা দেশে মিছিল করলো, প্রশ্ন গোলাম পরওয়ারের 
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
মেসির রেকর্ড ভাঙলেন আরেক আর্জেন্টাইন
মেসির রেকর্ড ভাঙলেন আরেক আর্জেন্টাইন