বাংলা গান-কবিতায় মেতে উঠলেন সৌদি প্রবাসীরা

অহিদুল ইসলাম, সৌদিআরব
০৭ জানুয়ারি ২০১৭, ১৯:৫০আপডেট : ০৭ জানুয়ারি ২০১৭, ১৯:৫০

রিয়াদের প্রবীণ ও তরুণ শিল্পীরা মিলে বাংলা গান ও কবিতার জলসা করেছেন। গত ৫ জানুয়ারির এ জলসায় রবীন্দ্র-নজরুল সংগীতসহ বিভিন্ন দশকের গান পরিবেশন করা হয়।

জলসায় চলছে গান অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা সুস্থ ধারার বাংলা গান এবং কবিতা চর্চা ও আবৃত্তির ওপর নিজেদের সন্তানদের আগ্রহ বাড়ানোর কথা বলেন।

জলসা আয়োজন করেন আবৃত্তিকার রুচিরা সুলতানা এবং তার স্বামী সাখাওয়াত ইকবাল। স্বাগত বক্তব্যে রুচিরা বলেন, ‘আমি প্রবাসী প্রজন্ম এবং সাধারণ প্রবাসীদের জন্য প্রমিত বাংলা উচ্চারণ নিয়ে কাজ করতে চাই। এ বিষয়ে সচেতনতা বাড়াতে খুব শিগগির রিয়াদের স্কুলগুলিতে প্রচারণা চালানো হবে।’

সংগীতে অংশ নেন রাহমা সাহিদ, মারুফা পারভিন, মনিরুল ইসলাম, বাবুল চৌধুরী, রিমা রুবাইয়াত চৌধুরী, সাখাওয়াত ইকবাল ও আরো অনেকে। এ সময় তারা নজরুল, রবীন্দ্র, দেশগান, কাওয়ালীসহ ষাট ও সত্তর দশকের বাংলাদেশের শিল্পী ও কলকাতার শিল্পীদের গান পরিবেশন করেন।

/এমও/

সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
ব্রিটিশ-বাংলাদেশি শিক্ষকের বিরুদ্ধে ১৩ ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ, ব্যাপক চাঞ্চল্য
সর্বশেষ খবর
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের