মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে বিজনেস নাইট

আবদুল্লাহ কাদের, মালদ্বীপ
২৮ জুন ২০২২, ১৭:৫৭আপডেট : ২৮ জুন ২০২২, ১৭:৫৭

মালদ্বীপে প্রথম  ইকোনমিক ডিপ্লোমেসি সপ্তাহ পালন করেছে দেশটিতে বাংলাদেশ  হাইকমিশন। সোমবার (২৭ জুন) মালদ্বীপের বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, উচ্চপর্যায়ের ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তির উপস্থিতিতে বর্ণিল এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। মালদ্বীপের ইকোনমিক ডেভেলপমেন্ট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী  মোহামেদ ইয়াদ হামিদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

হাইকমিশনের প্রথম সচিব বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা-বাণিজ্যের সুবিধা নিয়ে প্রেজেন্টেশন দেন। পরবর্তীতে বাংলাদেশের আন্তর্জাতিক মানের বিভিন্ন পণ্য নিয়ে নির্মিত একটি বিশেষ ভিডিও প্রদর্শন করা হয়। মালদ্বীপের ইকোনমিক ডেভেলপমেন্ট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহামেদ ইয়াদ হামিদ এই আয়োজনের প্রশংসা করেন । বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা ব্যক্ত করেন।

বাংলাদেশের হাইকমিশনার এস এম আবুল কালাম আজাদ উপস্থিত সকলকে ধন্যবাদ জানান। তিনি বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন ও অগ্রগতিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার কন্যা শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের কথা উল্লেখ করেন। মালদ্বীপ আমদানি নির্ভর দেশ হওয়ায় তিনি সকল ব্যবসায়ীদের বাংলাদেশ হতে মালদ্বীপে উন্নততর মানের পণ্য আমদানি এবং বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান।

অনুষ্ঠানে বাংলাদেশি খাবার ও বাংলাদেশ তেকে আমদানিকৃত ফল পরিবেশন করা হয়। এছাড়া বাংলাদেশ হতে আমদানিকৃত ওষুধ, অ্যাগ্রোফুড, হিমায়িত পণ্য ইত্যাদি প্রদর্শন করা হয়।

 

 

/সিএ/এমআর/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
ব্রিটিশ-বাংলাদেশি শিক্ষকের বিরুদ্ধে ১৩ ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ, ব্যাপক চাঞ্চল্য
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান