ফ্রান্সে জঙ্গলে মিললো ছাতকের আবুল খায়েরের মরদেহ

মুন‌জের আহমদ চৌধুরী, লন্ডন
০৩ জুন ২০২৩, ১৭:১৩ আপডেট : ০৩ জুন ২০২৩, ১৭:৪৩

ফ্রান্সের রাজধানী প্যারিসে অজ্ঞাত দুর্বৃত্তের হামলায় আবুল খায়ের চৌধুরী নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। কে বা কারা তাকে হত্যা করেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। নিহত ব্যক্তির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।

গত ২৩ মে থেকে আবুল খায়ের চৌধুরী নিখোঁজ ছিলেন। এ নিয়ে দেশটিতে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

আবুল খায়ের চৌধুরী সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের গন্ডবপুর গ্রামের বাসিন্দা। তিনি পর্তুগাল থে‌কে ফ্রা‌ন্সে আ‌সেন ব‌লে তার পা‌রিবা‌রিক সূত্রে জানা গে‌ছে। কিছু‌দিনের ম‌ধ্যে তার দে‌শে যাওয়ার কথা ছিল।

প‌্যা‌রি‌স বাংলা প্রেসক্লা‌বের সা‌বেক সভাপতি এনা‌য়েত হো‌সেন সোহেল শ‌নিবার (৩ জুন) বাংলা ট্রিবিউন‌কে জানান, আবুল খায়ের চৌধুরী গত ২৩ মে থেকে নিখোঁজ ছিলেন। পরে ২৬ মে বোয়াসি সেইন্ট আন্তলিয়া স্টেশনের পাশের একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ। কে বা কারা তাকে হত্যা করেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে পুলিশ তদন্ত করছে।

এর আগে ফ্রান্সপ্রবাসী সোহেল রানা হত্যাকাণ্ডের শিকার হন। এক বছরের মাথায় এবার প্রাণ গেল আরেক বাংলাদেশি আবুল খায়ের চৌধুরীর। এ ঘটনায় ফুঁসে উঠছেন ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। তারা এখন আতঙ্কের মধ্যে রয়েছেন।

সাংবা‌দিক এনা‌য়েত হো‌সেন সোহেল আরও জানান, আবুল খা‌য়ের চৌধুরী‌কে নির্মমভা‌বে হত‌্যার ঘটনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

/এনএআর/
সম্পর্কিত
৯ মাসে ১৭১ মৃত্যু ‘মব’ তকমায় আড়াল হচ্ছে পরিকল্পিত অপরাধ?
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা: নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবি আসকের
ফ্রান্সের কোলিউর, সমুদ্রসৈকত ও রঙিন গলিপথে কাটান শরতের ছুটি
সর্বশেষ খবর
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক