সোহরাওয়ার্দী উদ্যানে আসতে শুরু করেছেন কাউন্সিলররা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ অক্টোবর ২০১৬, ০৮:২৮ আপডেট : ২২ অক্টোবর ২০১৬, ১২:১৯

সম্মেলন স্থলে প্রবেশ করছেন কাউন্সিলররা

শনিবার ভোর থেকেই বিভিন্ন জেলা থেকে আগত কাউন্সিলর ও ডেলিগেটরা সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সম্মেলন স্থলে আসতে শুরু করেছেন। তারা সারিবদ্ধভাবে অনুষ্ঠান স্থলে প্রবেশ করছেন। নিরাপত্তার স্বার্থে তাদের তল্লাশি করা হচ্ছে।

সকাল ১০টা থেকে কাউন্সিল শুরু হওয়ার কথা রয়েছে। সকাল সাড়ে ৮টায় অভ্যর্থনা কমিটির আহ্বায়ক মো. নাসিম টিএসটি গেট থেকে কাউন্সিল ও ডেলিগেটদের ফুল দিয়ে বরণ করে নেবেন বলে জানা গেছে। সোহরাওয়ার্দী উদ্যানে আসতে শুরু করেছেন কাউন্সিলররা সম্মেলন স্থলে প্রবেশের জন্য কাউন্সিলরদের জন্য ৪টি গেট নির্ধারিত থাকলেও এখন পর্যন্ত তাদের বেশি প্রবেশ করতে দেখা গেছে রমনা কালিমন্দির ও টিএসটি গেট দিয়ে। সম্মেলন উপলক্ষ্যে সোহরাওয়ার্দী উদ্যানের আশেপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে এরই মধ্যে গাড়ি চলাচল সীমিত করা হয়েছে। এছাড়া পল্টন থেকে শাহবাগ আসার সব রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। তাই লোকজন বাধ্য হয়ে পায়ে হেঁটে চলাচল করছেন।

সোহরাওয়ার্দী উদ্যানে আসতে শুরু করেছেন কাউন্সিলররা

এছাড়া সাইনল্যাব মোড় থেকে এলিফ্যান্ট রোডের দিকে যান চলাচল শনিবার সকাল ৭টা থেকেই বন্ধ। পথচারীদের তল্লামি করে যেতে দেওয়া হচ্ছে সে পথে। মিরপুর-১ ও গাবতলী থেকে আসা বাসা আসাদগেট হয়ে ফার্মগেট যেতে পারছে না। আবার শুক্রাবাদ থেকে পান্থপথ হয়েও কাওরানবাজার বাসে করে যাওয়ার সুযোগ নেই। ফলে কাওরানবাজার যেতে হলে আসাদগেট থেকে হেঁটে যেতে হবে।

/পিএইচসি/ইএইচএস/সিএ/এসটি

সম্পর্কিত
‘আ. লীগের নতুন নেতৃত্ব জনগণের প্রত্যাশা পূরণ করবে’
নতুন নেতৃত্বের কাছে দুই প্রত্যাশা
আ.লীগের সভাপতিমণ্ডলীর সদস্য হলেন যারা
সর্বশেষ খবর
পাগলা মসজিদের তহবিলে কত টাকা আছে, জানালেন ডিসি
পাগলা মসজিদের তহবিলে কত টাকা আছে, জানালেন ডিসি
অসময়ের বৃষ্টিতে সাতক্ষীরায় জনদুর্ভোগ, আমন ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক
অসময়ের বৃষ্টিতে সাতক্ষীরায় জনদুর্ভোগ, আমন ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক
বিতর্কেও অধিনায়ক থাকছেন কামিন্স
বিতর্কেও অধিনায়ক থাকছেন কামিন্স
স্বাধীনতা-সার্বভৌমত্ব দুর্বলকারীর বিরুদ্ধে জনগণ ও সশস্ত্র বাহিনী একাকার: রিজভী
স্বাধীনতা-সার্বভৌমত্ব দুর্বলকারীর বিরুদ্ধে জনগণ ও সশস্ত্র বাহিনী একাকার: রিজভী
সর্বাধিক পঠিত
পদত্যাগ করলেন গোপালগঞ্জ জামায়াতের এক নেতা, বললেন ‘আমার পক্ষে সম্ভব নয়’
পদত্যাগ করলেন গোপালগঞ্জ জামায়াতের এক নেতা, বললেন ‘আমার পক্ষে সম্ভব নয়’
ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে কলকাতা ও শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টার
ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে কলকাতা ও শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টার
দেশে এলে শেখ হাসিনার জন্য দুটি জায়গা প্রস্তুত: হাবিব উন নবী খান
দেশে এলে শেখ হাসিনার জন্য দুটি জায়গা প্রস্তুত: হাবিব উন নবী খান
তাজমহল ও আজমির শরিফে যেতে চেয়েছিলেন পাকিস্তানি মন্ত্রী, ভারতের না
তাজমহল ও আজমির শরিফে যেতে চেয়েছিলেন পাকিস্তানি মন্ত্রী, ভারতের না
গোপালগঞ্জে থানা পুড়িয়ে দেওয়া নিয়ে যা বললেন আইজিপি
গোপালগঞ্জে থানা পুড়িয়ে দেওয়া নিয়ে যা বললেন আইজিপি