কাউন্সিলের দ্বিতীয় দিনের অধিবেশন শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ অক্টোবর ২০১৬, ০৯:৪৭ আপডেট : ২৩ অক্টোবর ২০১৬, ১৪:২৭

কাউন্সিলের দ্বিতীয় দিনের অধিবেশন শুরু

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে দলীয় কাউন্সিল অধিবেশন শুরু হয়েছে। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে শেখ হাসিনার সভাপতিত্বে রবিবার সকাল ৯টা ৪০ মিনিটে এ অধিবেশন শুরু হয়েছে।

অধিবেশনের শুরুতে জেলা নেতারা তাদের সাংগঠনিক রিপোর্ট পেশ করবেন। সাংগঠনিক রিপোর্ট উপস্থাপনের পর এই রিপোর্ট পাস করা হবে। এছাড়া কাউন্সিলরা তাদের বক্তব্য রাখার জন্য ৩ মিনিট করে সময় পাবেন। এতে সাংগঠনিক চিত্র এবং সাধারণ সম্পাদক নির্বাচন নিয়ে মতামত দিতে পারবেন। এরপর দলের গঠনতন্ত্রের সংশোধন ও ঘোষণাপত্র অনুমোদন দেওয়া হবে। গঠনতন্ত্র সংশোধনের পরপরই বর্তমান কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের হাতে ক্ষমতা হস্তান্তর করা হবে।

কাউন্সিলের দ্বিতীয় দিনের অধিবেশন শুরু

মধ্যাহ্ন বিরতির পরই নির্বাচন প্রক্রিয়ায় যাবে নির্বাচন কমিশন। কোনও পদে যদি একাধিক প্রার্থী থাকেন, কেবল সেই পদেই ভোটের প্রয়োজন হবে। আর একক প্রার্থী হলে  বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করবে।

কাউন্সিলের দ্বিতীয় দিনের অধিবেশন শুরু

সভাপতি কে হবেন তা আগে থেকেই নির্ধারিত। তবে সাধারণ সম্পাদক কে হচ্ছেন তা নিয়ে এখনও নানা জল্পনা কল্পনা রয়েছে। সৈয়দ আশরাফুল ইসলাম নাকি ওবায়দুল কাদের কে এ পদ পাবেন তা নিয়ে নেতাকর্মীদের মধ্যে রয়েছে ব্যাপক কৌতুহল।

আরও পড়ুন: আ. লীগের সাধারণ সম্পাদক: কে হাসবেন শেষ হাসি?

ছবি: নাসিরুল ইসলাম

/ইএইচএস/পিএইচসি/এসটি/

 

সম্পর্কিত
‘আ. লীগের নতুন নেতৃত্ব জনগণের প্রত্যাশা পূরণ করবে’
নতুন নেতৃত্বের কাছে দুই প্রত্যাশা
আ.লীগের সভাপতিমণ্ডলীর সদস্য হলেন যারা
সর্বশেষ খবর
কক্সবাজার সৈকতে মালয়েশিয়াগামী ট্রলার ফেলে পালাল পাচারকারীরা, উদ্ধার ২৮
কক্সবাজার সৈকতে মালয়েশিয়াগামী ট্রলার ফেলে পালাল পাচারকারীরা, উদ্ধার ২৮
রেকর্ডের পথে রোনালদো, জয় হাতছাড়া আল নাসরের
রেকর্ডের পথে রোনালদো, জয় হাতছাড়া আল নাসরের
মায়ের কবর জিয়ারত করতে গিয়ে গ্রেফতার আওয়ামী লীগ নেতা
মায়ের কবর জিয়ারত করতে গিয়ে গ্রেফতার আওয়ামী লীগ নেতা
মণিপুরে ভেজাল মদ পানে ১৫ জনের মৃত্যু
মণিপুরে ভেজাল মদ পানে ১৫ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
পদত্যাগ করলেন গোপালগঞ্জ জামায়াতের এক নেতা, বললেন ‘আমার পক্ষে সম্ভব নয়’
পদত্যাগ করলেন গোপালগঞ্জ জামায়াতের এক নেতা, বললেন ‘আমার পক্ষে সম্ভব নয়’
ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে কলকাতা ও শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টার
ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে কলকাতা ও শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টার
মজুরি বাড়ানোর প্রস্তাবে বিজিএমইএর ৬ আপত্তি, সামনে আনলো ২৮৭ কারখানা বন্ধের তথ্য
মজুরি বাড়ানোর প্রস্তাবে বিজিএমইএর ৬ আপত্তি, সামনে আনলো ২৮৭ কারখানা বন্ধের তথ্য
দেশে এলে শেখ হাসিনার জন্য দুটি জায়গা প্রস্তুত: হাবিব উন নবী খান
দেশে এলে শেখ হাসিনার জন্য দুটি জায়গা প্রস্তুত: হাবিব উন নবী খান
গোপালগঞ্জে থানা পুড়িয়ে দেওয়া নিয়ে যা বললেন আইজিপি
গোপালগঞ্জে থানা পুড়িয়ে দেওয়া নিয়ে যা বললেন আইজিপি