খালেদা জিয়াকে বিচারের আওতায় আনার দাবি হাছান মাহমুদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ অক্টোবর ২০১৮, ১৭:১১আপডেট : ১০ অক্টোবর ২০১৮, ১৭:১৬



খালেদা জিয়াকে বিচারের আওতায় আনার দাবি হাছান মাহমুদের ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।
বুধবার (১০ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ আয়োজিত এক সমাবেশে তিনি এ দাবি জানান।
‘২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে দোষীদের উপযুক্ত শাস্তি দাবি এবং বিএনপি-জামায়াত ও তাদের দোসরদের দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদ' শীর্ষক এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে হাছান মাহমুদ বলেন, ‘বেগম খালেদা জিয়া তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন। তার দায়-দায়িত্ব ছিল এবং সেনাবাহিনী যুদ্ধে যে গ্রেনেড ব্যবহার করে ও সরকারের অস্ত্রাগারে যে গ্রেনেড থাকে, সে-ই গ্রেনেড সেখানে ফাটানো হয়েছিল।’
তিনি বলেন, ‘জেলখানার মধ্যেও গ্রেনেড পাওয়া গিয়েছিল। সুতরাং খালেদা জিয়ার জ্ঞাতসারেই এই হামলা হয়েছে। তাই ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় বিচারের আওতায় খালেদা জিয়াকেও আনার দাবি আমরা প্রথম থেকেই করে আসছিলাম।’
রাষ্ট্রপক্ষকে আপিল করার অনুরোধ জানিয়ে সাবেক মন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘বিচারের রায়ে যদি বেগম জিয়াকে শাস্তির আওতায় আনা না হয় তাহলে রাষ্ট্রপক্ষকে অনুরোধ জানাবো আপিল করা হোক। বেগম জিয়া এই হত্যার দায় এড়াতে পারেন না।’
‘২১ আগস্ট গ্রেনেড হামলায় তারেক রহমানসহ কেউই যুক্ত না’— বিএনপি নেতা মির্জা ফখরুলের সাম্প্রতিক এমন বক্তব্যের কড়া সমালোচনা করে হাছান মাহমুদ বলেন, ‘এই বক্তব্যের মাধ্যমে তিনি অপরাধী, হামলাকারী, সন্ত্রাস সৃষ্টিকারী ও হত্যাকারীদের পক্ষে অবস্থান গ্রহণ করেছেন এবং হত্যাকারীদের পক্ষে অবস্থান গ্রহণ করে তিনি আরও একটি অপরাধ করেছেন।’
আয়োজক সংগঠনের সভাপতি অ্যাড. আসাদুজ্জামান দুর্জয়ের সভাপতিত্বে এ সমাবেশে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দারসহ বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

/এসও/এইচআই/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী