রাতেই শতাধিক আসনে নৌকায় সিল মারা হয়েছে, অভিযোগ রিজভীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ ডিসেম্বর ২০১৮, ১১:২৬আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৮, ১১:৩৫

রুহুল কবীর রিজভী (ফাইল ছবি)

নির্বাচনের আগের রাতেই শতাধিক আসনে নৌকায় সিল মারা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রবিবার (৩০ ডিসেম্বর) সকালে  নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।

রুহুল কবির রিজভীর অভিযোগ, ‘আওয়ামী সন্ত্রাসীরা পুলিশ প্রশাসনের সহযোগিতায় শনিবার (২৯ ডিসেম্বর) রাতেই ভোটকেন্দ্রগুলো দখল করে নৌকায় সিল মেরেছে।’ তিনি দাবি করেন, গতকাল (শনিবার) রাতেই কোনও কোনও কেন্দ্রের ৭০ শতাংশ ভোট নৌকায় দেওয়া হয়েছে।

তিনি অভিযোগ করেন, ‘ভোটের দিন সকালেও সারা দেশের বিভিন্ন নির্বাচনি আসনের কেন্দ্র থেকে বিএনপির পোলিং এজেন্টদের মারধর বের করে দিয়ে সন্ত্রাসীরা পুলিশ প্রশাসনের সহযোগিতায় নৌকায় সিল মারছে।

রিজভী দাবি করেন, ‘সহিংস নির্বাচনের মাধ্যমে সরকার একতরফা নির্বাচন করার যে পরিকল্পনা করেছে, তার প্রমাণ মেলে দুই ঘণ্টার নির্বাচনের চিত্র দেখলেই। সহিংসতা করে গতকাল রাতে আওয়ামী সন্ত্রাসীরা টাঙ্গাইল-২ আসনের শ্যামপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিএনপি সভাপতি আবদুল আজিজকে কুপিয়ে হত্যা করেছে। আজ  গুলি করা হয়েছে ঢাকা-৪ আসনের বিএনপির প্রার্থী সালাউদ্দিনকে।’

রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপির প্রার্থী সালাউদ্দিন আজ  ভোট দিয়ে বের হওয়ার পর ভোটকেন্দ্রেই তাকে গুলি করা হয়েছে।

তিনি  জানান, ২০১৪ সালে শেখ হাসিনার অধীনে যে নির্বাচন হয়েছিল, তাতে আমরা অংশ নেইনি। শেখ হাসিনার অধীনে কোনও নির্বাচন সুষ্ঠু হতে পারে না উল্লেখ করে তিনি দাবি করেন, শেখ হাসিনার অধীনে এই নির্বাচন কত বর্বর ও নৃশংস হতে পারে, তার নমুনা তিনি এবার দেখিয়েছেন।

এই নির্বাচনকে সহিংস নির্বাচন বলেও অভিমত ব্যক্ত করেন রিজভী। রিজভী উল্লেখ করেন— নৃশংস নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ৯০ এর গণতান্ত্রিক আন্দোলনের প্রতি বিশ্বাসঘাতকতা করেছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন— বিএনপির সহ-সংগঠনিক সম্পাদক আবদুস সালাম আযাদ, সহ-দফতর সম্পদক মনির হোসেন প্রমুখ।

/এএইচআর/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের