কোকোর মৃত্যুবার্ষিকী কাল, পালন করবে বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জানুয়ারি ২০১৯, ১৬:৩১আপডেট : ২৩ জানুয়ারি ২০১৯, ১৬:৪০





আরাফাত রহমান কোকো (সংগৃহীত ছবি) বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী আগামীকাল বৃহস্পতিবার (২৪ জানুয়ারি)। ২০১৫ সালের ২৪ জানুয়ারি তিনি মালয়েশিয়ায় মারা যান। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল ও কবর জিয়ারত করবেন বিএনপির নেতাকর্মীরা।
বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা তার কবর জিয়ারত করবেন। এরপর সকাল ১১টায় কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ মাহফিলে অংশ নেবেন তারা।
২০১৫ সালের ২৪ জানুয়ারি বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টার দিকে কোকো কুয়ালালামপুরে মারা যান। তার হার্ট অ্যাটাক হওয়ার পর কুয়ালালামপুরের স্থানীয় বিএনপি নেতারা দ্রুত হাসপাতালে নিয়ে যান। তবে তিনি পথেই মারা যান। পরদিন তার মরদেহ বাংলাদেশে আনা হয়। ওই সময় খালেদা জিয়া ৩ মাসের অবরোধ কর্মসূচির ডাক দিয়ে নিজের গুলশান কার্যালয়ে অবরুদ্ধ ছিলেন।

/এসটিএস/এইচআই/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি