‘বিএনপির এমপিদের ভাগিয়ে নিয়ে সংসদকে বৈধতা দেওয়া যাবে না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ এপ্রিল ২০১৯, ১৭:১১আপডেট : ২৯ এপ্রিল ২০১৯, ১৭:১৪





‘বিএনপির এমপিদের ভাগিয়ে নিয়ে সংসদকে বৈধতা দেওয়া যাবে না’ বিএনপির নির্বাচিত এমপিদের ভাগিয়ে নিয়ে সংসদকে বৈধতা দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, জনগণ এই নির্বাচন ও সংসদকে প্রত্যাখ্যান করেছে। ফলে এমপিদের ভাগিয়ে নিয়ে বৈধতা দেওয়ার অপচেষ্টা করে বৈধতা পাওয়া যাবে না।
সোমবার (২৯ এপ্রিল) বেলা সোয়া ৪টার দিকে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন।
ব্রাক্ষণবাড়িয়া-২ আসনের নির্বাচিত এমপি উকিল আব্দুস সাত্তার ভুঁইয়াকে জোর করে তুলে নেওয়ার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব।
তিনি বলেন, ‘গত ২৭ এপ্রিল এক সভায় তিনি (উকিল আব্দুস সাত্তার) ঘোষণা দেন, দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে শপথ নেবেন না। তারপর সরকারি একটি সংস্থার কয়েক ব্যক্তি তার সঙ্গে নিরিবিলি কথা বলতে চাইলে তিনি অপারগতা প্রকাশ করেন। এরপর তাকে জোর করে তুলে নেওয়ার চেষ্টা হয়, কিন্তু আমাদের নেতাকর্মীদের প্রতিরোধের মুখে তা সফল হয়নি।’
শুধু আব্দুস সাত্তারকে নয়, অন্য এমপিদের শপথ নেওয়া জন্যও চাপ দেওয়া হচ্ছে বলে দাবি করেন রুহল কবির রিজভী। বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, বিএনপির কোনও এমপিকে শপথ নিতে সরকারের কোনও চাপ নেই। তার এই বক্তব্যের পর জনগণ নিশ্চিত হয়েছে ধানের শীষের প্রার্থীদের চাপ দেওয়া হচ্ছে শপথ নিতে।’ রিজভী আরও বলেন, ‘কিছু গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে, বিএনপি চলবে তারেক রহমানের একক সিদ্ধান্তে। এই সংবাদ সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত। বিএনপির মতো দলের কার্যক্রম পরিচালনায় শাশ্বত গণতান্ত্রিক নীতি অনুসরণ করা হয়। তিনি প্রায় প্রতি সপ্তাহে একবার দলের স্থায়ী কমিটির সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত নেন। প্রয়োজনে দলের তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গেও আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করেন।’
বিএনপির এই নেতা বলেন, ‘তারেক রহমানের একক সিদ্ধান্তে দল চলবে— এই নিউজ শুধু সত্যের অপলাপ নয়, ক্ষমতাসীনদের মদদে জনমনে বিভ্রান্তি তৈরিতে নতুন কৌশল।’
তারেক রহমানের সিদ্ধান্তে এমপিরা শপথ নিচ্ছেন কিনা, এমন প্রশ্নের জবাবে রিজভী বলেন, ‘এটা আমার জানা নেই। তবে এই রকম হলে আগে যিনি (জাহিদুর রহমান জাহিদ) শপথ নিয়েছেন তার বিরুদ্ধে দল (বহিষ্কারের) সিদ্ধান্ত নিতো না।’

/এএইচআর/এইচআই/
সম্পর্কিত
সাংস্কৃতিক বাহিনী ছাড়া কোনও আন্দোলন সফল হয় না: রিজভী
‘ফোন ধরিস না কেন’ বলেই রেলের কর্মীদের থাপড়াতে শুরু করেন যুবদল নেতা
কওমি ছাত্রদের আপত্তি: কড়া নিরাপত্তায় শান্তিপূর্ণভাবেই হলো কলেজের কনসার্ট
সর্বশেষ খবর
বিএনপি জনগণের রায়ের সঙ্গে প্রতারণা করেছে: এটিএম আজহার
বিএনপি জনগণের রায়ের সঙ্গে প্রতারণা করেছে: এটিএম আজহার
অফিসে স্বাস্থ্যকর খাবারে কী থাকা উচিত?
অফিসে স্বাস্থ্যকর খাবারে কী থাকা উচিত?
শহীদ সেনাসদস্যদের পরিবারকে আর্থিক সহায়তা দিলেন প্রধানমন্ত্রী
শহীদ সেনাসদস্যদের পরিবারকে আর্থিক সহায়তা দিলেন প্রধানমন্ত্রী
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
সর্বাধিক পঠিত
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডোপ টেস্টে পজিটিভ আসায় পুলিশ সুপার বরখাস্ত
ডোপ টেস্টে পজিটিভ আসায় পুলিশ সুপার বরখাস্ত
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান