সুষমা স্বরাজের মৃত্যুতে বিএনপির শোক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ আগস্ট ২০১৯, ২১:৩৮ আপডেট : ০৭ আগস্ট ২০১৯, ২২:০৯

সুষমা স্বরাজ

ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের মৃত্যুতে শোক জানিয়েছে বিএনপি। বুধবার (৭ আগস্ট) ঢাকায় নিয়োজিত ভারতীয় রাষ্ট্রদূত রিভা গাঙ্গুলি দাসের কাছে শোকবার্তা পাঠিয়েছে দলটি।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সই করা এ শোকবার্তায় প্রয়াত বিজেপি নেত্রী সুষমার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।
সুষমা গতকাল মঙ্গলবার (৬ আগস্ট) মারা যান। তার বয়স হয়েছিল ৬৭ বছর।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রথম মেয়াদে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি।
শোকবার্তায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘সুষমার অকাল প্রয়াণে আমরা গভীরভাবে মর্মাহত ও শোকাহত। তার পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। তার আত্মার শান্তি কামনা করছি।’
শোকবার্তায় বলা হয়, ‘সুষমা ছিলেন অসাধারণ রাজনীতিক ও অভিজ্ঞ সংসদ সদস্য। তার মধ্যে সততা, আন্তরিকতা ও গ্রহণ করার সক্ষমতা ছিল। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের সময় বিএনপি এবং দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে আন্তরিক সম্পর্ক বজায় রেখেছিলেন তিনি। ২ জনের মধ্যে অনেকবার বৈঠক ও সৌজন্য সাক্ষাৎ হয়েছে। সর্বশেষ বৈঠকটি হয় ২০১৭ সালের অক্টোবরে, সুষমা স্বরাজের বাংলাদেশ সফরের সময়।’
সুষমা স্বরাজের মতো রাজনীতিক ও নেতার শূন্যতা সবসময় বোধ হবে বলেও শোকবার্তায় বলা হয়।

/এসটিএস/এইচআই/এমওএফ/
সম্পর্কিত
‘দলের নারী নেত্রীরা এমন হলে তাদের পুরুষ নেতাদের কী অবস্থা’
হেফাজতের আমিরের সঙ্গে রাশেদ খাঁনের কী কথা হলো?
সরকারি দায়িত্বে বিএনপির শীর্ষ নেতারা, মাঠের শূন্যতা পূরণ হবে কীভাবে
সর্বশেষ খবর
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
স্কুল-কলেজে তায়কোয়ান্দোকে ছড়িয়ে দেওয়ার আহ্বান চিপ হুইপের
স্কুল-কলেজে তায়কোয়ান্দোকে ছড়িয়ে দেওয়ার আহ্বান চিপ হুইপের
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম